Recipe: কেনার দরকার নেই, বাড়িতেই তৈরি করুন সুবাসে ভরা বিশুদ্ধ ঘি

Recipe: দুধের সর অনেক সময়ই অবহেলায় ফ্রিজে পড়ে থাকে। কেউ তা খেয়ে নেন, আবার কেউ ফেলে দেন। কিন্তু এই সর দিয়েই বাড়িতে তৈরি করা যায় সুগন্ধি, সোনালি রঙের দেশি ঘি। পদ্ধতিও খুব কঠিন নয়। প্রথমে দুধের সর থেকে মাখন তৈরি করতে হবে, তারপর সেই মাখন ধীরে ধীরে জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে ঘি।

দুধের সর থেকে ঘি তৈরির সহজ পদ্ধতি

১. দুধের সর সংগ্রহ করুন
ফ্যাটযুক্ত দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। দুধের উপরে সর জমলে পরিষ্কার, শুকনো পাত্রে তুলে রাখুন। প্রতিদিন একই ভাবে সর সংগ্রহ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। সর থেকে টক গন্ধ এলে বা নষ্ট হওয়ার কোনও লক্ষণ দেখা দিলে তা ব্যবহার করবেন না।

২. সর থেকে মাখন তৈরি করুন
পরিমাণমতো সর জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আনুন। এরপর অল্প ঠান্ডা জল মিশিয়ে হ্যান্ড ব্লেন্ডারে ভালো করে ঘুরিয়ে নিন। কিছুক্ষণ পর সর থেকে মাখনের দলা আলাদা হয়ে যাবে এবং তরল অংশটি বাটারমিল্কের মতো দেখতে হবে।

৩. মাখন আলাদা করে ধুয়ে নিন
এ বার মাখনের দলাগুলি তুলে নিন। ঠান্ডা জল দিয়ে কয়েক বার ভালো করে ধুয়ে নিন। মাখনের সঙ্গে থাকা দুধের অবশিষ্টাংশ যতটা সম্ভব সরিয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। এতে ঘি তৈরির সময় দুধের অংশ পুড়ে যাওয়ার ঝুঁকি কমবে।

৪. কম আঁচে মাখন ফোটান
ভারী তলার কড়াইয়ে মাখন দিয়ে কম আঁচে বসিয়ে দিন। প্রথমে মাখন গলে যাবে। এরপর বুদ্বুদ ও ফেনা তৈরি হবে। ধীরে ধীরে মাখনের জলীয় অংশ বাষ্প হয়ে বেরিয়ে যাবে এবং অবশিষ্ট অংশ কড়াইয়ের তলায় জমতে শুরু করবে।

৫. ছেঁকে তৈরি করুন ঘি
এই ধাপে তাড়াহুড়ো না করাই সবচেয়ে জরুরি। বেশি আঁচে দ্রুত ঘি তৈরি করতে গেলে মাখনের দুধের অংশ পুড়ে যেতে পারে। তাই কম আঁচে ধীরে ধীরে রান্না করুন। মাখন থেকে সুন্দর সুবাস বেরিয়ে এলে এবং ঘি সোনালি রঙ ধারণ করলে আঁচ বন্ধ করুন। শেষে নরম সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে শুকনো পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন।

Recipe: প্রাতরাশ বানানোর সময় নেই? বেঁচে যাওয়া ডাল দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি স্যান্ডউইচ

একটু যত্নেই ঘরোয়া ঘি
বাড়িতে তৈরি ঘির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। দুধের সর ঠিক ভাবে সংরক্ষণ করা এবং মাখন কম আঁচে ধীরে ধীরে জ্বাল দেওয়াই ভালো ঘি তৈরির মূল চাবিকাঠি। তাই ফেলে না দিয়ে জমিয়ে রাখা দুধের সর কাজে লাগিয়েই তৈরি করে ফেলতে পারেন সুগন্ধি দেশি ঘি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক