Recipe: বাড়িতেই বানিয়ে নিন ক্রিম চিজ়, লাগবে মাত্র ৬টি উপকরণ

Recipe: তিরামিসু, পাস্তা কিংবা বিভিন্ন ধরনের ডিপ—বিদেশি খাবার এখন বাঙালির হেঁশেলেও বেশ জনপ্রিয়। আর এই ধরনের পদ তৈরিতে অন্যতম প্রয়োজনীয় উপকরণ হল ক্রিম চিজ়। কিন্তু বাজার থেকে কেনা ক্রিম চিজ় এক বার খোলার পর দ্রুত ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে। তাই খরচ বাঁচাতে চাইলে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন ক্রিম চিজ়।
সবচেয়ে ভাল বিষয় হল, এই ক্রিম চিজ় তৈরি করতে লাগবে মাত্র ৬টি উপকরণ, যার বেশির ভাগই সাধারণত বাড়ির রান্নাঘরেই থাকে।

কী কী লাগবে?

*৪ কাপ ফুল ফ্যাট দুধ
*১ কাপ ফ্রেশ ক্রিম
*২ টেবিলচামচ ভিনিগার
*৩ টেবিলচামচ জল
*২ টেবিলচামচ মাখন
*স্বাদমতো নুন

কী ভাবে বানাবেন?

প্রথমে একটি পাত্রে ফুল ফ্যাট দুধ ও ফ্রেশ ক্রিম নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। অন্য একটি পাত্রে ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে নিন। এ বার দুধ-ক্রিমের মিশ্রণে ধীরে ধীরে ভিনিগার মেশানো জল ঢেলে ভাল করে নাড়তে থাকুন।
প্রায় এক মিনিটের মধ্যেই দুধ কাটতে শুরু করবে এবং ছানা আলাদা হয়ে যাবে। তখন একটি মসলিন কাপড় বা পরিষ্কার সাদা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। ছানা থেকে অতিরিক্ত জল ভাল ভাবে ঝরিয়ে নেওয়া জরুরি।
এর পর জল ঝরানো ছানা ও মাখন মিক্সারে দিয়ে মসৃণ করে বেটে নিন। মিশ্রণটি ক্রিমের মতো মসৃণ হয়ে এলে স্বাদমতো নুন মিশিয়ে আরও এক বার ভাল করে মিশিয়ে নিন। ব্যস, তৈরি বাড়িতে বানানো ক্রিম চিজ়।
এই ক্রিম চিজ় দিয়ে তিরামিসু বানানো যায়। আবার পাউরুটির উপর মাখিয়ে খেতেও বেশ সুস্বাদু লাগবে। ভাজাভুজির সঙ্গে ডিপ হিসাবেও ব্যবহার করতে পারেন।

Recipe: খিচুড়ির সঙ্গে ভাজা নয়, বানিয়ে ফেলুন টক-ঝাল চিংড়ির আচার

বাজারের ক্রিম চিজ়ের পিছনে বাড়তি খরচ না করে, হেঁশেলের সহজ কয়েকটি উপকরণ দিয়েই তাই বানিয়ে ফেলুন ঘরোয়া ক্রিম চিজ়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক