Recipe: অনেক সময় রান্নাঘরে সেদ্ধ আলু বা আলুভাতে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। সেই বেঁচে যাওয়া আলু আর ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সামান্য মশলা, সস্ এবং কয়েকটি সহজ উপকরণ যোগ করলেই তা হয়ে উঠতে পারে সন্ধ্যার জমজমাট জলখাবার। কাজ়ুন পট্যাটো, আলুর স্লাইডার কিংবা মুচমুচে কাটলেট— এক আলুভাতেই তৈরি করা যায় নানা সুস্বাদু পদ।
মশলাদার কাজ়ুন পট্যাটো
প্রথমে সেদ্ধ আলু আড়াআড়ি করে কেটে হাতের সাহায্যে সামান্য চ্যাপ্টা করে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন ও গোলমরিচের সঙ্গে জল মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। আলুর টুকরোগুলি সেই মিশ্রণে ডুবিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন।
এ বার তৈরি করুন কাজ়ুন মশলা। এর জন্য লাগবে পেপরিকা পাউডার, রসুনগুঁড়ো, অরিগ্যানো, থাইম এবং গোলমরিচগুঁড়ো। একটি পাত্রে মেয়োনিজ়, টম্যাটো কেচাপ, সামান্য চিনি ও তৈরি করা কাজ়ুন মশলা মিশিয়ে নিন। এই সস্ ভাজা আলুর উপর ঢেলে দিন। উপর থেকে আরও সামান্য মশলা ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি মজাদার কাজ়ুন পট্যাটো।
আলুভাতের স্লাইডার
বেঁচে যাওয়া আলুভাত দিয়ে সহজেই তৈরি করতে পারেন ছোট্ট আকারের সুস্বাদু স্লাইডার। আলুভাতের সঙ্গে ভাজা জিরেগুঁড়ো, পেঁয়াজকুচি, ক্যাপসিকামকুচি, ধনেপাতা ও নুন ভাল করে মেখে নিন।
এর পর মিশ্রণ থেকে ছোট ছোট গোল টিক্কি তৈরি করুন। টিক্কিগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্র্যাম্ব মাখিয়ে গরম তেলে ভেজে নিন।
ছোট বার্গার বান বা পাউরুটিতে পছন্দমতো সস্ লাগিয়ে তার মধ্যে ভাজা আলুর টিক্কি বসান। সঙ্গে মেয়োনিজ়, গোল করে কাটা পেঁয়াজ, লেটুস ও চিজ় যোগ করে উপরে আর একটি বান বসিয়ে দিন। তাহলেই তৈরি মুখরোচক আলুর স্লাইডার।
মুচমুচে আলুর কাটলেট
সন্ধ্যার চায়ের সঙ্গে কাটলেটের জুড়ি মেলা ভার। বেঁচে থাকা সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজকুচি, ধনেপাতা, কুচোনো লঙ্কা, ক্যাপসিকাম, নুন ও ব্রেডক্র্যাম্ব মিশিয়ে ভাল করে মেখে নিন।
এ বার গোল বা চ্যাপ্টা কাটলেটের আকার দিন। প্রতিটি কাটলেট ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্র্যাম্বে গড়িয়ে নিন। গরম তেলে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
Recipe: দইমাছ অনেক হল, বিশেষ দিনে পোলাওয়ের সঙ্গে জমিয়ে খান স্মোকি ঘি কাতলা
শসা, পেঁয়াজ ও পছন্দের সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন। অল্প কয়েকটি উপকরণেই বেঁচে যাওয়া আলুভাত হয়ে উঠবে পরিবারের সকলের পছন্দের সন্ধ্যার জলখাবার।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.