উরফি জাভেদ মানেই যেন বিতর্ক এবং চর্চা। তাঁর অভিনব ফ্যাশন স্টাইল নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা হয়। তবে এবার পোশাকের কারণে নয়, অভিনেত্রীর সাম্প্রতিক মানসিক অবস্থা এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। নিজের জীবনের একের পর এক ব্যর্থতা এবং কাজ হারানোর হতাশার কথা প্রকাশ্যে জানিয়েছেন উরফি। এর পরেই হাতে স্যালাইনের নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে ছবি পোস্ট করেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তার ক্যাপশনে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান উরফি। তিনি বলেন, গত কয়েক মাস ধরে একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় তিনি অত্যন্ত হতাশ। সোশ্যাল মিডিয়া খুললেই অন্যদের সাফল্য, নতুন গাড়ি কেনা কিংবা জীবনে এগিয়ে যাওয়ার খবর দেখতে পান। সেই তুলনায় নিজের জীবনকে তাঁর ব্যর্থতায় ভরা বলে মনে হচ্ছে বলেও জানান অভিনেত্রী।
উরফির কথায়, গত কয়েক মাসে একাধিক কাজ তাঁর হাতছাড়া হয়েছে। ‘ফলো কর লো’ সিজন ২ আসার কথা থাকলেও প্রায় এক মাস আগে তা বাতিল হয়ে যায়। নেটফ্লিক্সের একটি কাজেও তিনি যুক্ত ছিলেন। এমনকি একটি পর্বের শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু পরে সেই কাজও লাভজনক হবে না বলে বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন উরফি।
আরও পড়ুন,
Koushani: নজরকাড়া অবতারে কৌশানী মুখার্জি, ছকভাঙা সাজে মুগ্ধ করলেন অনুরাগীদের
এরপর ‘খতরো কে খিলাড়ি’-তে কাজ করার আশা করেছিলেন তিনি। কিন্তু সেখানেও তাঁকে প্রত্যাখ্যান করা হয় বলে জানান অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কাজও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। উরফির দাবি, গত পাঁচ-ছয় মাসে যেখানে একাধিক ব্র্যান্ডের কাজ পাওয়ার আশা ছিল, সেখানে শেষ পর্যন্ত মাত্র তিন-চারটি কাজ পেয়েছেন তিনি।
শুধু তাই নয়, জনপ্রিয় গেমিং রিয়্যালিটি শো ‘প্লেগ্রাউন্ড’-এর চলতি সিজন থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানান উরফি। ‘লক আপ’-এ কাজ করার ইচ্ছা থাকলেও শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যার কারণে সেই সুযোগও হাতছাড়া হয়। এরপর ‘বিগ বস’-এ কাজের জন্য মিটিং হলেও শেষ পর্যন্ত সেখানেও জায়গা হয়নি তাঁর। সব মিলিয়ে চলতি বছরটিকে নিজের জীবনের ‘প্রত্যাখ্যানের বছর’ বলেই মনে হচ্ছে উরফির। আর এই হতাশার মধ্যেই হাসপাতাল থেকে তাঁর ছবি প্রকাশ্যে আসায় উদ্বেগ আরও বেড়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবি পোস্ট করে উরফি লেখেন, এটি তাঁর জীবনের ‘সবচেয়ে খারাপ অধ্যায়’। তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। বরং রহস্য বজায় রেখে তিনি আরও একটি পোস্টে অজ্ঞান করার বিষয়টি নিয়েও রসিকতা করেছেন।
উরফির হাসপাতাল থেকে ছবি এবং সাম্প্রতিক মানসিক অবসাদের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর ভক্তরা। তবে অভিনেত্রীর অসুস্থতার সঠিক কারণ বা তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.