Koel: কন্যা কাব্যের হাতে রাখী, পুত্র কবীরের মুখে হাসি: মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন কোয়েল মল্লিক

Koel: রাখীবন্ধনের বিশেষ দিনে ভাই-বোনের ভালোবাসার এক মিষ্টি মুহূর্ত ধরা পড়লো অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel) পরিবারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কন্যা কাব্যকে কোলে নিয়ে রয়েছেন কোয়েল।

আর সামনে বসে রয়েছে তার দাদা কবীর। কাব্যের হাতেই দাদার হাতে বাঁধা হচ্ছে রাখী। দুই ক্ষুদের এই আদুরে মুহূর্তে স্পষ্ট ভাই-বোনের সুন্দর বন্ধনের ছবি। ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, ‘উদযাপনের সময়! ভালোবাসা আর হাসিতে ভরা একটি সন্ধ্যা!’

ছবি প্রকাশ্যে আসতেই ভাইবোনকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। উল্লেখ্য কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের প্রথম সন্তান কবীরের জন্ম ২০২০ সালে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের পরিবারে আসে কন্যাসন্তান।

আরও পড়ুন,
‘পর্দায় পুরুষ সিংহ! বাস্তবে বুকের পাটা নেই’, আইনি নোটিস ঘিরে যশকে তুলোধনা ইউটিউবারদের

পরে জানা যায়, মেয়ের নাম রাখা হয়েছে কাব্য। দাদা কবীরের নামের সঙ্গেও যার সুন্দর মিল রয়েছে। কাব্যকে প্রকাশ্যে আনার পর থেকেই কোয়েলের সোশ্যাল মিডিয়ায় ভাই-বোনের নানা মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে। ২০২৫ সালের ভাইফোঁটাতেও কাব্য প্রথমবার দাদা কবীরকে ফোঁটা দিয়েছিল। সেই সময়ও দুই ভাই-বোনের ছবি নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছিল অনুরাগীদের মধ্যে।

এবার রাখীবন্ধনের ছবিতেও সেই ভালোবাসারই প্রতিফলন। মায়ের কাছাকাছি বসে কাব্য যখন দাদার হাতে রাখী পরাচ্ছে, তখন পাশে থেকে পুরো মুহূর্তটি উপভোগ করতে দেখা যাচ্ছে কোয়েলকে। তারকা পরিবারের ঝলমল নয়, বরং ভাই-বোনের এই একেবারে ঘরোয়া ও স্নেহমাখা ছবিই মন জয় করেছে সকলের।

আরও পড়ুন,
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক