Puja: রাখীবন্ধনের উৎসব মানেই ভাই-বোনের ভালোবাসা, খুনসুটি আর একে অপরের প্রতি মায়ার উদযাপন। আর সেই আনন্দই এবার আরও বিশেষ হয়ে উঠলো অভিনেত্রী পূজা ব্যানার্জির পরিবারে। প্রথমবার রাখীবন্ধন উদযাপন করলো পূজার ছেলে ও মেয়ে।
সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট বোনকে কোলে নিয়ে আদর করছে দাদা। কখনও আবার মায়ের সঙ্গে ভাই-বোনকে দেখা গিয়েছে একসঙ্গে। পরিবারের এই নতুন সদস্যকে ঘিরে যে সকলের মধ্যেই উচ্ছ্বাস, ছবিগুলিতে ধরা পড়েছে সেই ভালোবাসার মুহূর্ত।
ভাই-বোনের প্রথম রাখীবন্ধন হওয়ায় এবারের উৎসবটি যে পূজার পরিবারের কাছে বিশেষ স্মরণীয়, তা বলাই যায়। তাইতো ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।
আরও পড়ুন,
Koel: কন্যা কাব্যের হাতে রাখী, পুত্র কবীরের মুখে হাসি: মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন কোয়েল মল্লিক
অভিনেত্রী পূজা ব্যানার্জি ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে বিবাহিত। তাদের ছেলে কৃশিব। পরবর্তীতে তাদের পরিবারে এসেছে কন্যাসন্তানও। সন্তানদের নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্ত ভাগ করে নেন পূজা ও কুণাল।
তবে প্রথম রাখীবন্ধনের মতো বিশেষ দিনে ভাই-বোনের এই মিষ্টি মুহূর্ত নিঃসন্দেহে নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ছোট্ট ভাই-বোনকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। প্রথম রাখীর স্মৃতি এভাবেই হয়ে থাকলো পূজা ব্যানার্জির পরিবারের অ্যালবামে এক বিশেষ অধ্যায়।
আরও পড়ুন,
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

Sudeshna has been writing entertainment reports since 2021.