রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর, CCTV-তে ধরা পড়ল অভিযুক্ত! হাওড়া মন্দিরতলায় গ্রেফতার ১

রাতের অন্ধকারে মৃৎশিল্পীদের কর্মস্থলে ঢুকে একের পর এক প্রতিমা ভাঙার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শিবপুরের মন্দিরতলা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাহেব সিংহ। তিনি শিবপুরের গোলাম হোসেন সর্দার লেনের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান এক মৃৎশিল্পী। কিছুক্ষণ পরেই এক সহকর্মীর ফোনে জানতে পারেন, তাঁর তৈরি একাধিক প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে রাত দেড়টা নাগাদ তিনি কর্মস্থলে পৌঁছন। সেখানে গিয়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা প্রতিমার ধ্বংসাবশেষ দেখতে পান।

পরদিন শনিবার সকালে থানায় গিয়ে অভিযোগ জানান ওই মৃৎশিল্পী। পরে রাস্তা থেকে ভাঙা প্রতিমাগুলি তুলে নিয়ে নিরাপদ জায়গায় রাখেন তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজের সূত্র ধরে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এরপর সাহেব সিংহকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন,
নেপালে মৃতের সংখ্যা ৬৬৯, নিখোঁজ ২৭৫ ভারতীয়! কাদামাটির স্তূপে আটকে বহু, উদ্ধার অভিযানে নামল ভারতের আরও দল

তবে কী কারণে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটানো হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন,
গর্জন করে গিরিখাত বেয়ে ধেয়ে আসছিল হড়পা বান, চালকের বুদ্ধিতে প্রাণে বাঁচলেন বসিরহাটের পোদ্দার দম্পতি

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েক বছর আগেও ওই এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সেই ঘটনার সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে মৃৎশিল্পীদের মধ্যে। পুজোর মরসুমের আগে প্রতিমা তৈরির ব্যস্ততার মধ্যেই এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় শিল্পীরা। পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে ভাঙচুরের নেপথ্যের কারণ ও অন্য কোনও ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক