Nepal Flash Flood: নবম দিনে আশার আলো, ত্রিশূলীর টানেল থেকে জীবিত উদ্ধার ২

নেপালের ভয়াবহ হড়পা বানের নয় দিন পর মিলল বড়সড় সুখবর। রাসুয়া জেলার ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে শুক্রবার সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই কর্মীকে। দীর্ঘ অপেক্ষার পর এই উদ্ধারে নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা।

উদ্ধারকারী দলের দাবি, টানেলের ভিতর এখনও মানুষের গলার স্বর শোনা যাচ্ছে। ফলে সেখানে আরও মানুষ জীবিত অবস্থায় আটকে থাকতে পারেন বলে আশাবাদী উদ্ধারকারীরা। তাঁদের উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

এর আগে নেপালের এক সাংসদ জানিয়েছিলেন, সুড়ঙ্গের ভিতর থেকে একাধিক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। সেই খবর সামনে আসার পরই উদ্ধারকাজে গতি বাড়ায় নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনী।

আরও পড়ুন,
নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের নীচে ৬০ ঘণ্টা! জীবিত উদ্ধার মনীষা, মা-বাবাকে দেখেই অভিমানের প্রশ্ন

নয় দিন ধরে চলা উদ্ধার অভিযানের পর অবশেষে শুক্রবার সকালে ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের উদ্ধারের ঘটনা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে বড় স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।

তবে টানেলের ভিতর থেকে এখনও মানুষের স্বর শোনা যাওয়ায় উদ্ধারকারীদের নজর এখন আরও আটকে থাকা মানুষদের দিকে। তাঁদের দ্রুত নিরাপদে বের করে আনতে অভিযান চালানো হচ্ছে। ফলে মৃতের তালিকার পাশাপাশি ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনাও তৈরি হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক