‘অদ্ভুত পরিস্থিতি, মাথা খারাপ হয়ে যাচ্ছে…’, কী কারনে কান্নায় ভেঙে পড়লেন আলেকজান্দ্রা?

Bigg Boss বাংলার ঘরে পা রাখার পর থেকেই নজর কেড়েছেন আইরিশ অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর। একঝাঁক বঙ্গসন্তানের মাঝে জন্মসূত্রে ব্রিটিশ এই অভিনেত্রী কতটা মানিয়ে নিতে পারেন, তা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। তবে বাংলায় দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে ভাষাটি রপ্ত করার যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। তাঁর সেই আন্তরিক প্রচেষ্টার প্রশংসাও করেছেন সহ-প্রতিযোগীরা, এমনকী স্বয়ং ‘বিগ বস’-ও।

কিন্তু ভাষাই এবার আলেকজান্দ্রার কাছে হয়ে দাঁড়িয়েছে বড় সমস্যা। বাংলা বলার চেষ্টা করলেও এখনও পুরোপুরি সাবলীল নন অভিনেত্রী। বিশেষ করে কেউ খুব দ্রুত বাংলায় কথা বললে তা বুঝতে তাঁর অসুবিধা হয়। আর ‘বিগ বস’-এর নির্দেশ বুঝতে গিয়ে সেই সমস্যা আরও প্রকট হয়েছে। এর মধ্যেই শো-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটি বাংলা অনুষ্ঠান, তাই প্রতিযোগীদের বাংলাতেই কথা বলতে হবে। এই নির্দেশের পর কার্যত আরও বিপাকে পড়েছেন আলেকজান্দ্রা। কী ভাবে পরিস্থিতি সামলাবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি।

আরও পড়ুন,
Sreemoyee: মহানায়কের জন্মশতবর্ষে চাঁদের হাট, তারকাদের মাঝে শ্রীময়ী চট্টরাজ

ডাইনিং রুমে গিয়ে নিজের সমস্যার কথা অন্য প্রতিযোগীদের জানান অভিনেত্রী। ভাঙা বাংলায় নিজের অসহায়তার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আলেকজান্দ্রা বলেন, ‘আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কী অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি সব কথাই মন দিয়ে শুনছি। বোঝার চেষ্টাও করছি। কিন্তু ‘বিগ বস’-এর কথা আমি ঠিক বুঝতে পারছি না।’

আলেকজান্দ্রার এই সমস্যার কথা বুঝতে পেরেছেন ঘরের অন্যান্য প্রতিযোগীরাও। তাঁকে পরিস্থিতি সামলানোর জন্য সাহায্য করার চেষ্টা করেছেন অনেকেই। তবে আপাতত সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

আরও পড়ুন,
Susmita: জন্মাষ্টমীতে বিশেষ সাজে সুস্মিতা, কোলে ছোট্ট ‘কেষ্ট’! ছবিতে মাতৃত্বের মায়া

অভিনেত্রীর এই পরিস্থিতিতে অনেকেরই মত, সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরে এলে হয়তো আলেকজান্দ্রার সমস্যার একটা সমাধান হতে পারে। কারণ বাংলায় কথা বলার পাশাপাশি ‘বিগ বস’-এর নির্দেশ ঠিকমতো বুঝে নেওয়াই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন,
শীঘ্রই ‘Bigg Boss’-এর ঘরে পা রাখবেন শন? অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই বড় আপডেট অভিনেতার

Bigg Boss বাংলার ঘরে আলেকজান্দ্রার এই লড়াই কতটা এগোয়, আর তিনি কী ভাবে ভাষার বাধা কাটিয়ে উঠতে পারেন, সেটাই এখন দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক