বিতর্ক যেন পুনম পাণ্ডের নিত্যসঙ্গী। নিজের বক্তব্য কিংবা কর্মকাণ্ড—বিভিন্ন কারণে বারবারই খবরের শিরোনামে উঠে আসেন মডেল-অভিনেত্রী। এবারও তাঁর একটি মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। নিজের খোলামেলা ভিডিয়োকে ‘জনকল্যাণমূলক কাজ’ হিসেবে ব্যাখ্যা করার পাশাপাশি ভারতে যৌনকর্মকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন পুনম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম দাবি করেন, দেশের বহু পুরুষ মানসিক চাপ, একাকীত্ব এবং হতাশার মধ্যে দিয়ে যান। তাঁর শরীরী আবেদনময় ভিডিয়ো দেখে যদি তাঁদের কিছুটা হলেও মানসিক স্বস্তি মেলে, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই বলেই মনে করেন তিনি। বরং নিজের এই কাজকে এক ধরনের সামাজিক পরিষেবা হিসেবেই দেখেন পুনম।
তবে তাঁর বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল যৌনকর্মকে বৈধ করার দাবি। পুনমের মতে, ভারতে যৌনকর্ম আইনি স্বীকৃতি পেলে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ এবং অত্যাচারের ঘটনা কমতে পারে। পুরুষের শারীরিক চাহিদার জন্য বৈধ ও নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলে অপরাধপ্রবণতাও কমবে বলে মত অভিনেত্রীর।

পুনমের এই যুক্তি অবশ্য মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, নারী নির্যাতন বা যৌন অপরাধের মতো জটিল সমস্যার পিছনে শুধুমাত্র যৌন চাহিদা কাজ করে না। এর সঙ্গে ক্ষমতা, মানসিকতা, সামাজিক কাঠামো, নারীপাচার এবং শোষণের মতো একাধিক বিষয় জড়িত। ফলে শুধুমাত্র যৌনকর্মকে আইনি স্বীকৃতি দিলেই অপরাধ কমে যাবে—এমন যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
আরও পড়ুন,
‘বাঁশের চেয়ে বড় শিক্ষা আর কী-ই বা হয়!’ ঋতাভরীর শিক্ষক দিবসের পোস্টে হইচই, রহস্য দেখছেন নেটিজেনরা
সমালোচনা অবশ্য নতুন নয় পুনমের কাছে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রকাশ্যে তাঁর কাজ নিয়ে যাঁরা ট্রোল করেন বা ঠাট্টা করেন, তাঁদের অনেকেই নাকি আড়ালে তাঁর ভিডিয়ো দেখেন। অর্থাৎ প্রকাশ্যে সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তাঁর কনটেন্টের প্রতি তাঁদের আগ্রহ রয়েছে—এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

২০১৩ সালে বড়পর্দায় আত্মপ্রকাশের পর থেকেই নানা বিতর্কে আলোচনায় থেকেছেন পুনম পাণ্ডে। পরবর্তীতে ২০২২ সালে রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়েও নজর কেড়েছিলেন তিনি। তবে এবার পোশাক বা ভিডিয়োকে কেন্দ্র করে নয়, যৌনতা, যৌনকর্মের আইনি স্বীকৃতি এবং অপরাধের মতো স্পর্শকাতর সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন পুনম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.