Mimi: বিনা মেকআপের ছবিগুলি তার পছন্দ, আর মেকআপ করা ছবিগুলি পছন্দ তার মনের মানুষের! সম্প্রতি তেমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। যা দেখার পর রীতিমতো প্রশ্নের ঝড় উঠেছে অনুরাগীদের মনে। সকলেই জিজ্ঞেস করছেন তাহলে কি সত্যিই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি?
হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন ধরে তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে জোরকদমে। শোনা যাচ্ছে আগামী নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। পাত্র হিসেবে বেছে নিয়েছেন নৌসেনায় কর্মরত সিদ্ধার্থকে। যদিও কে এই সিদ্ধার্থ তার সম্পর্কে বিস্তারিত তথ্য কিছুই পাওয়া যায়নি।
এরই মাঝে নিজের একগুচ্ছ সেলফি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যারা ক্যাপশনে আরো একবার বিশেষ ইঙ্গিত করেছেন তিনি। ছবিতে বেশ কিছু সেলফি রয়েছে তার। কখনো শরীরচর্চা করছেন আবার কখনো প্রিয় পোষ্যের সাথে সময় কাটাচ্ছেন। সাথে ক্যাপশনে তুলে ধরেছেন রহস্যজনক কথা।
লিখেছেন, ‘সেলফি কুমারী! বিনা মেকআপের ছবিগুলি আমার পছন্দ আর মেকআপওয়ালা ছবিগুলো তার।’ যা দেখার পর প্রত্যেকে জিজ্ঞেস করছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এমনকি অভিনেতা অঙ্কুশ হাজরাও সেখানে লিখেছেন কোন ব্যক্তির কথা বলেছেন এই অভিনেত্রী? যদিও তা উত্তর দেননি মিমি।
তবে মনে করা হচ্ছে প্রিয় মানুষ বলতে সিদ্ধার্থের কথাই বলতে চেয়েছেন তিনি। আপাতত অপেক্ষা কবে তিনি এই সম্পর্কে বিস্তারিত বলেন। কারণ, রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক ভাঙার পর দীর্ঘ সময় একাই রয়েছেন তিনি। এবার দেখার পালা সকলের প্রিয় অভিনেত্রীর নতুন জীবন শুরু করার।

Sudeshna has been writing entertainment reports since 2021.