Koushani: গ্ল্যামারাস থেকে একেবারে সাবেকি বিভিন্ন লুকে বারবারই অনুরাগীদের চমকে দেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। এবার তার সাম্প্রতিক পোস্টে ধরা দিল একেবারে শুদ্ধ দেশি আমেজ। সাবেকি সাজে কৌশানীর এই নতুন লুক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটপাড়ার।
সাধারণ অথচ আভিজাত্যে ভরা এই লুকে অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্য্যই যেন আরও বেশি করে ফুটে উঠেছে। তার পোস্ট করা ছবিতে দেশি সাজের সঙ্গে আত্মবিশ্বাসী উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে ঝলমলে শাড়ি। সাথে গয়না ও উজ্জ্বল মেকআপ আলাদা মাত্রা এনে দিয়েছে।
সাথে লেখেন, ‘শুদ্ধ দেসি লুক।’ কৌশানীর এই লুক যেন উৎসবের আবহকেও মনে করিয়ে দিচ্ছে। ফ্যাশনের ক্ষেত্রে কৌশানী বরাবরই সাবেকি ও আধুনিক দুই ধরনের লুকেই স্বচ্ছন্দ। এর আগেও সাদা শাড়িতে তার একটি সাবেকি লুক নিয়ে চর্চা হয়েছিল।
অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ‘রাতের শহর’ সিনেমায় বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটিতে পুরনো রোম্যান্টিক জুটির পরিচিত ছক থেকে বেরিয়ে গল্পনির্ভর কাজ করার কথা জানিয়েছেন কৌশানী। শুধু তাই নয় রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রচার।
সবমিলিয়ে, পর্দার ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় নিজের দেশি সৌন্দর্য্যের ছোঁয়া দিয়ে অনুরাগীদের মুগ্ধ করে চলেছেন কৌশানী। তার এই নতুন লুক যে নেটপাড়ার নজর কেড়েছে, তা বলাই যায়। এক কথায় বলতে গেলে অভিনেত্রী এখন চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.