Bigg Boss Bangla: ‘খেলার জন্য অন্য কারও সঙ্গে বিছানা ভাগ করব না’, নন্দিনীর মন্তব্যের পাল্টা জবাব সৃজলার

‘বিগ বস বাংলা’-র ঘরে ফের তুমুল বিতর্ক। কনটেন্ট তৈরি করতে গিয়ে প্রি-প্ল্যানড প্রাঙ্কের অংশ হিসেবে শুরু হওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নন্দিনী ও সৃজলার মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, নন্দিনীর মন্তব্যের কড়া জবাব দেন সৃজলা।

ঘটনার সূত্রপাত ভরত কল ও জীতু কমলের পরামর্শে একটি সাজানো ঝগড়ার পরিকল্পনা থেকে। অভিযোগ, সৃজলাকে উত্তেজিত করার উদ্দেশ্যে নন্দিনী মজার ছলে পরিস্থিতি তৈরি করতে শুরু করেন। কিন্তু সেই প্রাঙ্কের কথা ঘরের অন্যান্য সদস্যরা জানতেন না। ফলে বিষয়টি ক্রমশ বাস্তব ঝামেলার রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একপর্যায়ে নন্দিনী সৃজলাকে ‘ডেসপারেট’ বলে মন্তব্য করেন। প্রাঙ্কের বিষয়টি না জানায় এমন মন্তব্যে আপত্তি জানান সৃজলা। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত বিষয়কে গেমের অংশ হিসেবে টেনে আনা তিনি মেনে নেবেন না।

সৃজলার বক্তব্য, “গেমের জন্য এক রাতে আমি কারও সঙ্গে বেড শেয়ার করতে পারব না! আমার কাজের জায়গা কাজের জায়গায়, আর পার্সোনাল জিনিস পার্সোনাল জায়গায়!” তাঁর এই জবাবের পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনার মাঝেই আলোচনায় আসে রাজবীরের মন্তব্যও। সৃজলা এর আগেই তাঁকে জানিয়েছিলেন যে তাঁর প্রতি কোনও আগ্রহ নেই। কিন্তু সেই প্রসঙ্গ টেনে রাজবীর মন্তব্য করেন, “শুধু মুখে বললে হয় না, অ্যাকশনেও করে দেখাতে হয়!” তাঁর এই মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন দর্শকদের একাংশ।

শ্রুতি দাসের ‘গল্পের নতুন মোড়’, স্বামীর সঙ্গে ছবি ঘিরে তুঙ্গে জল্পনা
শ্রুতি দাসের ‘গল্পের নতুন মোড়’, স্বামীর সঙ্গে ছবি ঘিরে তুঙ্গে জল্পনা

অন্যদিকে, সৃজলার ব্যক্তিগত জীবন নিয়েও ফের চর্চা শুরু হয়েছে। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। যদিও দু’জনেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। সৃজলাকে নিজের জীবনের ‘স্পেশ্যাল’ মানুষ বলেও মন্তব্য করেছেন শন।

জানা গিয়েছে, ‘বিগ বস বাংলা’-য় শনের প্রবেশের পরিকল্পনাও ছিল। তবে পায়ে চোট পাওয়ায় আপাতত সেই পরিকল্পনা পিছিয়েছে। ভবিষ্যতে তিনি সত্যিই বিগ বসের ঘরে প্রবেশ করেন কি না, আর করলে সৃজলার সঙ্গে তাঁর সমীকরণ কীভাবে বদলায়, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক