স্ত্রীকে লুকিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশ ভ্রমণ! পাসপোর্ট ফাঁস করলো গোপন সম্পর্ক

বিদেশে ব্যবসার কাজে যাওয়া-আসা তাঁর নিত্যদিনের বিষয়। তাই স্বামী মালয়েশিয়ার কুয়ালালামপুরে ব্যবসার কাজে যাচ্ছেন—এই কথা শুনে সন্দেহ করেননি স্ত্রী। কিন্তু ব্যবসার আড়ালে যে অন্য পরিকল্পনা ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

ঘটনাটি পুনের এক ৪৬ বছর বয়সি ব্যবসায়ীর। অভিযোগ, স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সেই মতো প্রেমিকাকে সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় ভেস্তে যায় তাঁর পরিকল্পনা।

বিমানবন্দরে প্রেমিকার পাসপোর্ট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রেমিকাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে হয় ওই ব্যবসায়ীকে। এরপর বিদেশযাত্রার পরিকল্পনা বাতিল করে মুম্বইতেই প্রেমিকার সঙ্গে কয়েকদিন কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সমস্যা হয় স্ত্রীকে কীভাবে বিষয়টি জানাবেন তা নিয়ে।

স্ত্রীর সন্দেহ এড়াতে আরও একটি গল্প তৈরি করেন ওই ব্যক্তি। নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি। বিমানবন্দর থেকেই স্ত্রীকে ফোন করে জানান, অভিবাসন সংক্রান্ত সমস্যার কারণে তাঁকে মোবাইল ফোন জমা দিতে হচ্ছে। পরদিনও একবার স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এরপর তাঁর ফোন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্বামীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী। শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হন। স্বামীকে সম্ভবত অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশের কাছে ওই ব্যবসায়ী স্বীকার করেন, তাঁকে কেউ অপহরণ করেনি। বরং স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। পাসপোর্টের সমস্যায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর স্ত্রীকে বিভ্রান্ত করতে অপহরণের মতো পরিস্থিতি তৈরি করেছিলেন।

ঘটনায় পুলিশের পক্ষ থেকে তেমন কিছু করার না থাকলেও, স্বামীর গোপন পরিকল্পনার কথা জানার পর দাম্পত্য জীবনে কী পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক