২০২৬ সালের দুর্গাপুজোর তিথি নিয়ে এবার বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। কারণ, পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তিথির সময়সীমা নিয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকায় বেশ কিছু পার্থক্য রয়েছে। বিশেষ করে সপ্তমী তিথি নিয়ে প্রশ্ন উঠছে—সপ্তমী কি দু’দিন ধরে চলবে? আবার এক পঞ্জিকায় দুর্গাপুজোর সপ্তমী আশ্বিনে শুরু হয়ে কার্তিকে শেষ হচ্ছে।
পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ দিন ও তিথিগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গাপুজোর সময়সূচি
ষষ্ঠী—১৬ অক্টোবর, শুক্রবার
২৯ আশ্বিন, ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠী তিথি অহোরাত্র থাকবে। এদিন শ্রীশ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সন্ধ্যায় হবে দুর্গাদেবীর বোধন।
যেসব স্থানে সূর্যোদয় সকাল ৫টা ৫৫ মিনিটের পরে হবে, সেখানে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে।
ষষ্ঠী তিথি শেষ হবে ১৭ অক্টোবর শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে।
সপ্তমী—১৭ ও ১৮ অক্টোবর
সপ্তমী তিথি শুরু হবে ১৭ অক্টোবর শনিবার ভোর ৫টা ৫৬ মিনিটে। এদিন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা হবে। নবপত্রিকা প্রবেশ ও স্থাপনও সপ্তমীর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি।
সপ্তমী তিথি শেষ হবে ১৮ অক্টোবর রবিবার সকাল ৮টা ২৯ মিনিটে। অর্থাৎ সপ্তমী তিথির বিস্তার ১৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
অষ্টমী—১৮ অক্টোবর, রবিবার
অষ্টমী তিথি শুরু হবে ১৮ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১৯ অক্টোবর সকাল ১০টা ৫২ মিনিটে।
এদিন মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস পালিত হবে।
সন্ধিপূজা:
সকাল ১০টা ২৮ মিনিটে সন্ধিপূজা শুরু হবে। সকাল ১০টা ৫২ মিনিটে বলিদান এবং ১১টা ১৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন হবে। এই সময়ের সঙ্গে কালিকা দেবীর আবির্ভাব, মহিষমর্দিনী দেবীর আবির্ভাব এবং কুমারী পূজার বিশেষ যোগ রয়েছে।
নবমী—১৯ অক্টোবর, সোমবার
নবমী তিথি শুরু হবে ১৯ অক্টোবর সকাল ১০টা ৫৩ মিনিটে। শেষ হবে ২০ অক্টোবর দুপুর ১২টা ৫১ মিনিটে।
এদিন মহানবমীর বিহিত পূজা এবং শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন হবে।
দশমী—২০ অক্টোবর, মঙ্গলবার
দশমী তিথি শুরু হবে ২০ অক্টোবর দুপুর ১২টা ৫২ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর ভোর ২টা ১২ মিনিটে।
দশমী বিহিত পূজা ও বিসর্জনের পর বিজয়া দশমীর কৃত্য পালিত হবে। কুলাচার অনুযায়ী বিসর্জনের পরে শ্রীশ্রী অপরাজিতা পূজার বিধানও রয়েছে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুর্গাপুজোর সময়সূচি
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালে দেবী দুর্গার ঘোটকে আগমন হবে। প্রচলিত পঞ্জিকা মতে এর ফল হিসেবে ‘ছত্রভঙ্গ’-এর কথা বলা হয়। দেবীর গমন হবে নৌকায়, যার ফল হিসেবে শস্য ও জলবৃদ্ধির উল্লেখ রয়েছে।
মহালয়া—৯ অক্টোবর
অমাবস্যা তিথি শুরু হবে ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮টা ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে এবং শেষ হবে ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৮টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে।
এদিন অমাবস্যার ব্রতোপবাস ও মহালয়া পার্বণ শ্রাদ্ধম পালনের বিধান রয়েছে।
পঞ্চমী—১৪ অক্টোবর
পঞ্চমী তিথি শুরু হবে ১৪ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট ১৫ সেকেন্ডে এবং শেষ হবে ১৫ অক্টোবর রাত ১টা ৪১ মিনিট ৩৬ সেকেন্ডে।
ষষ্ঠী—১৫ অক্টোবর
ষষ্ঠী তিথি শুরু হবে ১৫ অক্টোবর রাত ১টা ৪১ মিনিট ৩৭ সেকেন্ডে এবং শেষ হবে ১৬ অক্টোবর রাত ৩টা ৪৫ মিনিট ৩৯ সেকেন্ডে।
এদিন পূর্বাহ্ণে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী—১৬ ও ১৭ অক্টোবর
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী সপ্তমী তিথি শুরু হবে ১৬ অক্টোবর শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ডে।
১৭ অক্টোবর শনিবার অহোরাত্র সপ্তমী তিথি থাকবে। এদিন নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা পালিত হবে।
সপ্তমী তিথি শেষ হবে ১৮ অক্টোবর রবিবার ভোর ৫টা ৫২ মিনিট ৯ সেকেন্ডে।
অষ্টমী—১৮ অক্টোবর
অষ্টমী তিথি শুরু হবে ১৮ অক্টোবর ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ডে এবং শেষ হবে ১৯ অক্টোবর সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডে।
মহাষ্টমী পূজা ও বীরাষ্টমী ব্রতোপবাস পালিত হবে।
সন্ধিপূজা:
সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ডে সন্ধিপূজা শুরু, ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডে বলিদান এবং ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপূজা সমাপন।
নবমী—১৯ অক্টোবর
নবমী তিথি শুরু হবে ১৯ অক্টোবর সকাল ৭টা ৪৯ মিনিট ১৬ সেকেন্ডে এবং শেষ হবে ২০ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট ৩৭ সেকেন্ডে।
এদিন মহানবমীর কল্পারম্ভ ও নবমী বিহিত পূজা হবে। একইসঙ্গে দেবীর নবরাত্রিকা ব্রত সমাপন হবে।
দশমী—২০ অক্টোবর
দশমী তিথি শুরু হবে ২০ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ডে এবং শেষ হবে ২১ অক্টোবর সকাল ১০টা ৪৬ মিনিট ৪ সেকেন্ডে।
দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জনের বিধান রয়েছে।
তাহলে সপ্তমী কি দু’দিন?
এখানেই ২০২৬ সালের দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তমী তিথি একটানা দু’টি ইংরেজি তারিখকে স্পর্শ করছে, তাই সাধারণভাবে মনে হতে পারে সপ্তমী দু’দিন। কিন্তু এটি আসলে তিথির সময়সীমার বিষয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সপ্তমী শুরু ১৭ অক্টোবর ভোর ৫টা ৫৬ মিনিটে এবং শেষ ১৮ অক্টোবর সকাল ৮টা ২৯ মিনিটে। অন্যদিকে গুপ্তপ্রেস মতে সপ্তমী শুরু ১৬ অক্টোবর রাত ৩টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ডে এবং শেষ ১৮ অক্টোবর ভোর ৫টা ৫২ মিনিট ৯ সেকেন্ডে।
Vastu: ঘরের এন্ট্রি গেটে কোন দেবতার ছবি রাখা উচিত? বাস্তুর এই নিয়ম জানেন খুব কম লোক
অর্থাৎ দুই পঞ্জিকার গণনায় সময়ের যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই দুর্গাপুজোর নির্দিষ্ট আচার পালনের ক্ষেত্রে নিজের অনুসৃত পঞ্জিকার সময়সূচি মেনে চলাই গুরুত্বপূর্ণ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.