Sonakshi Sinha: চুল কেটে একেবারে নতুন অবতার সোনাক্ষী সিনহার, বদলে গেলো চেনা লুক

Sonakshi: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে (Sonakshi) ফের দেখা গেল একেবারে নতুন লুকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন অবতারের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এবার তার লুকের সবচেয়ে বড়ো চমক নতুন হেয়ারস্টাইল। চুল কেটে ফেলেছেন সোনাক্ষী, আর ছোট চুলে তার নতুন লুক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।

নতুন হেয়ারকাটে সোনাক্ষীকে বেশ অন্যরকম লাগছে। এতদিনের চেনা লম্বা চুলের বদলে ছোট চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী। নতুন কাটের সঙ্গে তার আত্মবিশ্বাসী উপস্থিতি যেন লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

তবে তিনি নাকি পরিকল্পনা করে যাননি যে চুল কেটে ফেলবেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি তো ভেবেছিলাম শুধু চুল ছাঁটতেই যাবো। কিন্তু নতুন লুকটার জন্য ধন্যবাদ।’প্রিয় অভিনেত্রীকে এই নতুন অবতারে কেমন লাগছে, তা নিয়েই চলছে নানা মন্তব্য। সোনাক্ষীর স্টাইল নিয়ে এমনিতেই অনুরাগীদের আগ্রহ যথেষ্ট।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিজের লুক নিয়ে মাঝেমধ্যেই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় তাকে। এবার চুলের দৈর্ঘ্যেই বড়ো পরিবর্তন এনে সেই চেনা স্টাইল থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী। এছাড়া
কাজের দিক থেকেও বরাবরই ব্যস্ত সোনাক্ষী। ‘দাবাং’, ‘লুটেরা’, ‘আকিরা’, ‘হীরামান্ডি’-র মতো বিভিন্ন সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

তবে আপাতত তার অভিনয়ের পাশাপাশি নতুন হেয়ারকাটই হয়ে উঠেছে অনুরাগীদের চর্চার অন্যতম বিষয়। ছোট চুলে সোনাক্ষীর এই নতুন অবতার যে অনুরাগীদের মনে কৌতূহল তৈরি করেছে, তা বলাই যায়। নতুন লুকে অভিনেত্রীকে দেখে অনেকেই যে তার পরবর্তী চমকের অপেক্ষায়, তা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক