প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস

ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। সাতের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পারিবারিক বন্ধু প্রবীর রায়। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রায় এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিঠু। রবিবার রাতে তাঁর মৃত্যুর খবর পান তিনি।

মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি শেয়ার করে তিনি লেখেন, “মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্মৃতি ও তাঁর কাজ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। গভীর শ্রদ্ধা।”

সাতের দশকের বাংলা সিনেমায় মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল অত্যন্ত পরিচিত। সৌন্দর্য, সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, ‘বেশ করেছি প্রেম করেছি’-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী।

তাঁর সৌন্দর্য ও পর্দার উপস্থিতির সঙ্গে বলিউড অভিনেত্রী রেখার মিল খুঁজে পেতেন অনেক দর্শক। সেই কারণেই একসময় মিঠু মুখোপাধ্যায়কে ‘কলকাতার রেখা’ বলেও অভিহিত করা হত। তবে জনপ্রিয়তার শিখরে থাকা সত্ত্বেও ধীরে ধীরে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর দীর্ঘদিন তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

জীবনের শেষ পর্বটিও অনেকটাই নিভৃতে কাটিয়েছেন মিঠু মুখোপাধ্যায়। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে থেমে গেল তাঁর জীবনযুদ্ধ।

তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় এবং সাতের দশকের বাংলা সিনেমায় তাঁর অবদান দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন থাকবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক