স্ত্রী গৌরী পাশে থাকা সত্ত্বেও আপ্তসহায়ক পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ! নেটপাড়ায় তুমুল চর্চা

গণেশপুজো উপলক্ষে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সোমবার, ২১ সেপ্টেম্বর, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দীর্ঘদিনের আপ্তসহায়ক পূজা দদলানীকে সঙ্গে নিয়ে সেখানে পুজো দিতে যান অভিনেতা।

নীল পাঞ্জাবি পরে পরিবারের সঙ্গে ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় শাহরুখকে। সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে একটি ভিডিয়োকে ঘিরেই শুরু হয়েছে বিশেষ আলোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পূজা দদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ। সেই সময় অভিনেতার একেবারে পাশেই ছিলেন গৌরী এবং সুহানা। ভিডিয়োটি সামনে আসতেই নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকা সত্ত্বেও শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন?

সমাজমাধ্যমে কেউ মন্তব্য করেছেন, “নিজের স্ত্রীর ওড়নাটা ব্যবহার করলেন না কেন?” আবার কারও প্রশ্ন, “স্ত্রী বা মেয়ের ওড়না ব্যবহার না করে ওঁরটাই কেন?” অন্য এক নেটাগরিক লিখেছেন, মুখ মোছার জন্য স্ত্রী বা মেয়ের স্কার্ফও ব্যবহার করা যেত।

তবে বিষয়টি নিয়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তাঁর বহু অনুরাগীও। তাঁদের বক্তব্য, পূজা দদলানী দীর্ঘদিন ধরে শাহরুখের সঙ্গে পেশাগতভাবে যুক্ত। তাই মুহূর্তটি নিছক স্বতঃস্ফূর্ত ঘটনা হতে পারে বলেই মনে করছেন তাঁরা। তাঁদের মতে, একটি সাধারণ মুহূর্তকে ঘিরে অতিরিক্ত জল্পনা না করাই ভালো।

এদিকে কাজের দিক থেকে বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন-সহ আরও অনেকে। চলতি বছরের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক