Vastu: বাড়িতে মাঝেমধ্যে কোনও জিনিস পড়ে গিয়ে ভেঙে যাওয়া খুবই স্বাভাবিক। অসাবধানতা বা দৈনন্দিন ব্যবহারের কারণে এমন ঘটনা ঘটতেই পারে। তবে যদি কোনও নির্দিষ্ট ধরনের জিনিস বার বার ভাঙতে থাকে, তা হলে প্রচলিত বাস্তুশাস্ত্র ও জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী সেটিকে একটি বিশেষ সঙ্কেত হিসেবে দেখা হয়।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে বার বার কাচ, বৈদ্যুতিন সামগ্রী, পুজোর জিনিস কিংবা লোহার সামগ্রী নষ্ট হওয়ার সঙ্গে বিভিন্ন গ্রহের প্রভাবের যোগ থাকতে পারে। তাই এমন ঘটনা বার বার ঘটলে কিছু প্রচলিত প্রতিকার মেনে চলার পরামর্শ দেওয়া হয়। কোন জিনিস ভাঙলে কোন গ্রহের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, জেনে নিন।
কাচ বা বৈদ্যুতিন সামগ্রী ভাঙলে
বাড়িতে ঘন ঘন কাচের জিনিস কিংবা বৈদ্যুতিন সামগ্রী ভেঙে গেলে বা নষ্ট হলে, বাস্তুশাস্ত্রের প্রচলিত মতে এর সঙ্গে রাহুর অশুভ প্রভাবের সম্পর্ক থাকতে পারে। বাড়ির পরিবেশে নেতিবাচকতা তৈরি হওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে বিশ্বাস করা হয়।
এ ক্ষেত্রে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে প্রতি সপ্তাহে নিয়ম করে শৌচাগার পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
পুজোর সামগ্রী বা রান্নাঘরের জিনিস ভাঙলে
পুজোর সামগ্রী হাত থেকে বার বার পড়ে ভেঙে যাওয়া কিংবা রান্নাঘরের বিভিন্ন জিনিস ঘন ঘন নষ্ট হওয়াকেও শাস্ত্রে শুভ লক্ষণ হিসেবে দেখা হয় না। প্রচলিত বাস্তুশাস্ত্র মতে, এর সঙ্গে মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাবের যোগ থাকতে পারে।
এমন পরিস্থিতিতে প্রতিকার হিসেবে প্রতিদিন বাড়ির সদর দরজার কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়। নিয়মিত এই উপায় পালন করলে বাড়ির নেতিবাচক শক্তি কমে বলে প্রচলিত বিশ্বাস।
লোহার বা ভারী জিনিস নষ্ট হলে
বাড়ির লোহার সামগ্রী বার বার নষ্ট হওয়া কিংবা ভারী কোনও জিনিসে ঘন ঘন সমস্যা দেখা দেওয়ার সঙ্গেও শনি গ্রহের প্রভাবের যোগ রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।
এমন পরিস্থিতিতে শনিদেবের উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সম্ভব হলে প্রতি শনিবার নিরামিষ খাবার খাওয়া এবং নিয়ম মেনে শনিদেবের পুজো করার কথা বলা হয়।
Vastu: পুরনো জামা দিয়ে ঘর মোছেন? বাস্তু মতে এই অভ্যাসে ঘরে আসতে পারে নেতিবাচক প্রভাব!
তবে মনে রাখা দরকার, কোনও জিনিস বার বার ভাঙার পিছনে বাস্তব কারণও থাকতে পারে। তাই বৈদ্যুতিন সামগ্রী বা বাড়ির অন্যান্য জিনিসে সমস্যা হলে নিরাপত্তার বিষয়টিও অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। উপরোক্ত বিষয়গুলি মূলত প্রচলিত জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের বিশ্বাসের ভিত্তিতে বলা হয়।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.