‘ডিভোর্সের প্রশ্নই ওঠে না’, কলকাতায় এসে গোবিন্দাকে নিয়ে মুখ খুললেন সুনীতা আহুজা

গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা ছড়িয়েছে। তাঁদের দাম্পত্যে টানাপোড়েন এবং বিচ্ছেদের গুঞ্জন নিয়ে একাধিকবার আলোচনা হলেও, গোবিন্দা এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই সাম্প্রতিক গণেশ চতুর্থীতে মুম্বইয়ের লালবাগচা রাজা দর্শনে গোবিন্দাকে কোমল রানির সঙ্গে দেখা যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয় জল্পনা।

এরই মাঝে বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুনীতা আহুজা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না।

তবে গোবিন্দার সাম্প্রতিক আচরণ এবং ভাইরাল ভিডিও নিয়ে নিজের ক্ষোভের কথাও জানান সুনীতা। তাঁর কথায়, গোবিন্দা যা করছেন, তাতে তিনি যদি ভালো ও শান্তিতে থাকেন, তাহলে সেটাই ভালো। তবে কাউকে ঠকানো তিনি পছন্দ করেন না এবং তিনি নিজেকে অত্যন্ত পজেসিভ স্ত্রী, মা ও বন্ধু হিসেবে মনে করেন। পাশাপাশি, কর্মফলে তাঁর বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি।

কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথাও জানান সুনীতা। তাঁর দাবি, যারা তাঁর সংসার ভাঙার চেষ্টা করছে বা তা নষ্ট করছে, মা কালী তাঁদের যোগ্য শাস্তি দেবেন। যদিও একইসঙ্গে তিনি চান, গোবিন্দা ভালো থাকুন এবং আনন্দে থাকুন। লালবাগচা রাজায় গোবিন্দা ও কোমল রানির ভাইরাল ভিডিও প্রসঙ্গেও মুখ খোলেন সুনীতা। তিনি জানান, ভালোবাসার জন্য কারও কাছে ভিক্ষা চাওয়া তাঁর স্বভাব নয়। গোবিন্দার জীবন কীভাবে চলবে, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

সুনীতার দাবি, এতদিন তিনি যখন এই বিষয়গুলি নিয়ে কথা বলতেন, তখন তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। কিন্তু বর্তমানে যে ভিডিওগুলি প্রকাশ্যে এসেছে, তাতে নাকি বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে সমস্ত জল্পনার মধ্যেও সুনীতা ফের জানিয়ে দিয়েছেন, বিচ্ছেদের কোনও প্রশ্ন নেই এবং তিনি নিজের জীবন ও কাজ নিয়ে ভালোই আছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক