Bigg Boss Bangla: দুর্নিবারের ‘গুন্ডা’ মন্তব্যে মাথা গরম রাজবীরের, লাথি মেরে ভাঙলেন বিগ বসের সরঞ্জাম?

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে ফের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বেশ কিছু দিন ধরেই নানা ঘটনাকে কেন্দ্র করে অশান্তি দেখা যাচ্ছে প্রতিযোগীদের মধ্যে। এরই মধ্যে নতুন টাস্কে কার্যত রাজনীতির লড়াইয়ে ভাগ হয়ে গেলেন ঘরের সদস্যরা। আর সেই টাস্ক ঘিরেই দুর্নিবার সাহা ও রাজবীর দে-র মধ্যে শুরু হল তুমুল বচসা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, নতুন টাস্কে ঘরের সদস্যরা দু’টি দলে ভাগ হয়েছেন—‘হরিণ পার্টি’ এবং ‘পাখি পার্টি’। হরিণ পার্টির মুখপাত্র হিসেবে রয়েছেন জিতু কামাল এবং পাখি পার্টির মুখপাত্র দুর্নিবার সাহা। টাস্কের শুরুতেই দেখা যায়, দুই দলের সদস্যরা পতাকা ও পোস্টার নিয়ে নিজেদের দলের হয়ে প্রচার করছেন।

এই প্রচারের মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিয়োয় দেখা যায়, দুর্নিবার রাজবীরকে ‘গুন্ডা’ বলে সম্বোধন করেন। সেই মন্তব্য মোটেই ভালো ভাবে নেননি রাজবীর। তিনি দুর্নিবারের দলের পতাকা ও পোস্টার ছিঁড়তে শুরু করেন। এরপর দু’জনের মধ্যে তর্কাতর্কি আরও বেড়ে যায়।

দুর্নিবারকে রাজবীর প্রশ্ন করেন, তাঁকে কেন ‘গুন্ডা’ বলা হয়েছে। এমনকি তাঁকে গুন্ডা বলা হলে তিনি গুন্ডার মতোই আচরণ করবেন বলেও মন্তব্য করতে শোনা যায়। এরপর রাগের মাথায় টাস্কের বেশ কিছু সরঞ্জাম নষ্ট করতে শুরু করেন রাজবীর। ভিডিয়োয় তাঁর এই আচরণ ক্যামেরাবন্দি হয়েছে।

এখন প্রশ্ন, টাস্কের নিয়মের মধ্যে এই উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ায় এবং ভাঙচুরের পর কোনও শাস্তির মুখে পড়তে হবে কি না রাজবীরকে? পাশাপাশি, দুই দলের মধ্যে শেষ পর্যন্ত কারা এগিয়ে যান, সেটাও জানার অপেক্ষায় দর্শক।

এ দিকে চলতি সপ্তাহের এলিমিনেশন পর্বের জন্য ইতিমধ্যেই মনোনয়ন হয়ে গিয়েছে। তালিকায় রয়েছেন নন্দিনী দত্ত, ভরত কল, দুর্নিবার সাহা, রাজবীর দে এবং নিরঞ্জন মণ্ডল। ফলে টাস্কের উত্তেজনার পাশাপাশি এবার এলিমিনেশন নিয়েও বাড়ছে চাপ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক