Vastu: প্রতিদিন সকলের একইভাবে কাটে না। কোনও দিন আনন্দে ভরে ওঠে, আবার কোনও দিন সকাল থেকেই একের পর এক সমস্যা সামনে আসতে থাকে। অনেক সময় মন খারাপ বা নেতিবাচক চিন্তাভাবনার প্রভাবেও সারাদিনের পরিস্থিতি আরও খারাপ বলে মনে হতে পারে। তবে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিদিনের জীবনে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মনকে ইতিবাচক রাখা সম্ভব। আর তার প্রভাব পড়তে পারে জীবনের উপরও।
ভাগ্য বদলের জন্য সবসময় কঠিন কোনও নিয়ম পালন করার প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র কয়েকটি সহজ কাজ অভ্যাসে পরিণত করলেই জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা যায়। জেনে নিন এমনই পাঁচটি সহজ উপায়।
সকালে সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করুন
বর্তমানে অনেকেরই ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন দেখা। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দিনের শুরুটা এভাবে না করে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানো ভাল। সকালে জানলা খুলে বা ছাদে গিয়ে সূর্যের আলোয় কিছুক্ষণ দাঁড়ান বা বসুন। নিজের মনের ইচ্ছার কথা ঈশ্বরের কাছে জানান এবং দিনটি ভালভাবে কাটানোর জন্য প্রার্থনা করুন।
সন্ধ্যায় প্রদীপ জ্বালান
প্রতিদিন সন্ধ্যায় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালানোর অভ্যাস করুন। চাইলে বাড়ির সদর দরজার কাছেও প্রদীপ জ্বালাতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যায় প্রদীপ জ্বালালে বাড়ির পরিবেশে ইতিবাচক আবহ তৈরি হয়। নিয়মিত এই অভ্যাস মনকেও শান্ত রাখতে সাহায্য করতে পারে।
খাবারের আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান
খাবার খাওয়ার আগে এক মুহূর্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে—এই বিষয়টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। শাস্ত্রীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, কৃতজ্ঞতার অভ্যাস মানুষের মনে ইতিবাচকতা বাড়াতে সাহায্য করে।
নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন
জীবনে সমস্যা থাকবেই। কিন্তু সারাক্ষণ খারাপ কিছু ঘটবে, এমন চিন্তা করতে থাকলে মনের উপর তার প্রভাব পড়ে। তাই যতটা সম্ভব নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ভাবনা রাখুন। মনে বিশ্বাস রাখুন যে পরিশ্রম ও সঠিক প্রচেষ্টার মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব।
রাতে কৃতজ্ঞতার কথা ভাবুন
দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনের ভাল বিষয়গুলি মনে করুন। জীবনে এমন কী কী রয়েছে, যার জন্য আপনি কৃতজ্ঞ—সেগুলি নিয়ে কিছুক্ষণ ভাবুন। ছোট কোনও ভাল মুহূর্ত, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো কিংবা দিনের কোনও সাফল্যও হতে পারে সেই তালিকায়। এই অভ্যাস মনকে শান্ত রাখতে এবং ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করতে পারে।
Vastu: দেবতার ছবির পাশে পূর্বপুরুষের ছবি রাখেন? এই ভুলে ঘরে নেমে আসতে পারে অশান্তি!
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, জীবনে ইতিবাচকতা বজায় রাখতে দৈনন্দিন অভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কঠিন কিছু নয়, বরং নিয়মিত এই পাঁচটি সহজ কাজ করার মাধ্যমে দিন শুরু ও শেষ করার অভ্যাস গড়ে তুলতে পারেন। মনে রাখবেন, এগুলি প্রচলিত ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসভিত্তিক উপায়।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.