‘অভিনেতা হিসেবে তোমায় বহুদিন দেখছি, এ বার পরিচালক হিসেবে দেখার অপেক্ষায়’, দেবকে খোলা চিঠি প্রসেনজিতের

‘ধুমকেতু’র হাত ধরে দীর্ঘদিন পর ফের একসঙ্গে ধরা দিয়েছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের পর্দায় একসঙ্গে দেখার আনন্দে মেতেছিলেন অনুরাগীরা। তবে সেই রেশ কাটতে না কাটতেই নতুন চমক দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি। ঘোষণা হয়েছে তাঁদের সপ্তম ছবি ‘দেশু৭’-এর। আর এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। এবার তাঁর এই নতুন যাত্রার জন্য খোলা চিঠিতে শুভেচ্ছা জানালেন টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ছবি মুক্তির সপ্তাহখানেক আগেই শহরের বুকে আয়োজিত হয়েছিল ‘দেশু৭’-এর জমজমাট ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেখানে একাধিক চমক অপেক্ষা করছিল অনুরাগীদের জন্য। জিতের হাত ধরে প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। তবে বিশেষ কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে আউটডোর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও দেবের নতুন সফরের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

দেবকে কী লিখলেন প্রসেনজিৎ?
দেবের উদ্দেশে একটি খোলা চিঠিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘স্নেহের দেব, তোমাদের DESU7-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসাবে। এই নতুন পথচলার জন্য তোমায় জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।’ এর পরেই দেবের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ লেখেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এ বার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি।’ প্রসেনজিতের এই বার্তায় স্পষ্ট, অভিনেতা দেবকে দীর্ঘদিন ধরে দেখলেও পরিচালক দেবকে দেখার জন্য তিনিও যথেষ্ট উৎসুক। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব সামলে দেব দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে দেখার অপেক্ষায় প্রসেনজিৎ
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির জনপ্রিয়তা টলিউডে বরাবরই নজরকাড়া। ‘ধুমকেতু’র মাধ্যমে তাঁদের ফের একসঙ্গে দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। এবার ‘দেশু৭’-এর হাত ধরে সেই জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁদের নতুন ছবির জন্য শুভকামনা জানিয়েছেন।

চিঠির শেষে অভিনেতা লেখেন, ‘খুব ভালো থাকো। আমার তরফ থেকে DESU7-এর গোটা টিমকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।’

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্য? অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করল পুলিশ
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্য? অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করল পুলিশ

সব মিলিয়ে, দেবের পরিচালনায় প্রথম পদক্ষেপ ঘিরে অনুরাগীদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, তেমনই ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছ থেকেও মিলছে শুভেচ্ছা। এবার বড় পর্দায় দেবের নতুন ভূমিকায় আত্মপ্রকাশ দর্শকদের কতটা মন জয় করে, সেদিকেই নজর থাকবে সকলের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক