আদালতে হাজিরা দিতে হবে অমিতাভ বচ্চনকে? কেন বিগ-বিকে এমন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষার দাবিতে করা মামলার সূত্রেই এবার দিল্লি হাইকোর্টের নির্দেশের মুখে পড়লেন অভিনেতা। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট সমঝোতাপত্রে স্বাক্ষর করতে হবে তাঁকে। তা না হলে মামলাটি চালিয়ে যেতে চাইলে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে বিগ-বিকে।

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়। আদালত জানায়, ২০২২ সালের নভেম্বর মাসে অমিতাভ বচ্চনের ব্যক্তিত্বের অধিকার সংরক্ষণের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট দুটি ক্ষেত্রেই সমঝোতার বিষয়টি সামনে আসে। প্রশাসনিক কিছু জটিলতার কারণে অভিনেতার তরফে আনুষ্ঠানিকভাবে সেই সমঝোতাপত্রে স্বাক্ষর করা সম্ভব হয়নি বলে আদালতকে জানানো হয়।

অমিতাভের আইনজীবী সমঝোতাপত্রে স্বাক্ষর করার জন্য আরও কিছুটা সময় চেয়ে আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এই সময়সীমার মধ্যে সমঝোতাপত্রে স্বাক্ষর না হলে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনেতাকে সশরীরে আদালতে হাজির হতে হবে। ভবিষ্যতে এই মামলায় নতুন কোনও দাবি জানাতে চাইলেও তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

কেন মামলা করেছিলেন অমিতাভ বচ্চন?

২০২২ সালে নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন। অভিযোগ ছিল, তাঁর অনুমতি ছাড়াই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সংক্রান্ত একটি অ্যাপে তাঁর কণ্ঠস্বর ও ছবি ব্যবহার করা হয়েছিল। এই ধরনের ব্যবহার থেকে নিজের পরিচিতি ও ব্যক্তিগত অধিকার রক্ষা করতেই আইনি পদক্ষেপ করেন অভিনেতা।

নন্দিনীকে বৌমা হিসেবে মেনে নেবেন রাজবীরের মা? ছেলের প্রেম নিয়ে কী বললেন তিনি?
নন্দিনীকে বৌমা হিসেবে মেনে নেবেন রাজবীরের মা? ছেলের প্রেম নিয়ে কী বললেন তিনি?

ভবিষ্যতে কোনও ব্যক্তি বা সংস্থা যাতে বাণিজ্যিক উদ্দেশ্যে তাঁর অনুমতি ছাড়া ছবি, কণ্ঠস্বর কিংবা পরিচিতি ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই ছিল তাঁর মামলার অন্যতম উদ্দেশ্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক