‘কখনও সাধু, কখনও ভণ্ড’! বিগ বসের ঘরে জীতু কমলকে তীব্র কটাক্ষ নন্দিনীর বাবার

নন্দিনী-জীতু বিতর্কে এবার মুখ খুললেন নন্দিনীর বাবা। বিগ বস বাংলার ঘরে অভিনেতা জীতু কমলের আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। কখনও সাধু, কখনও ভণ্ড—এমনই মন্তব্য করে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ককে তীব্র কটাক্ষ করলেন নন্দিনীর বাবা। পাশাপাশি মেয়ে নন্দিনী ও রাজবীরকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বকাঝকা করার নেপথ্য কারণও ব্যাখ্যা করলেন তিনি।

বিগ বস বাংলার ঘরে ক্রমশ জমে উঠছে উত্তেজনা। চলতি সপ্তাহে নমিনেশনের তালিকায় রয়েছেন রাজবীর দে ও নন্দিনী দত্ত। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা চলছে। তবে গত সপ্তাহে ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে দুজনকেই শুনতে হয়েছে কড়া কথা। এর মধ্যেই অভিনেতা জীতু কমলের সঙ্গে রাজবীরের তীব্র বাগ্‌বিতণ্ডা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। অন্যদিকে, জীতুর অভিযোগ, নন্দিনী তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতার নাম উল্লেখ করে তাঁকে কটাক্ষ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এবার মুখ খুললেন নন্দিনীর বাবা।

এক সাক্ষাৎকারে জীতু কমলকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন নন্দিনীর বাবা। তাঁর কথায়, জীতুর আচরণ অত্যন্ত অনিশ্চিত। কখন তিনি কী করবেন, তা বোঝা কঠিন। কখনও তাঁকে সাধুর মতো মনে হয়, আবার কখনও তাঁর আচরণে ভণ্ডামি দেখতে পান তিনি। নন্দিনীর বাবার বক্তব্য, যিনি রুদ্রাক্ষের মালা জপ করেন, ঘণ্টার পর ঘণ্টা ধ্যান ও মেডিটেশন করেন, তাঁর মধ্যে এমন রাগ থাকা উচিত নয়। তাঁর মতে, কাউকে একবার ভাই বা বোন বলে সম্বোধন করার পর তাঁকে অসম্মানজনক কথা বলা উচিত নয়। জীতুর আচরণের সঙ্গে তাঁর প্রকাশ্য আধ্যাত্মিক ভাবমূর্তির মিল খুঁজে পাচ্ছেন না তিনি।

এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নন্দিনী ও রাজবীরের বকাঝকা খাওয়ার ঘটনা নিয়েও মুখ খুলেছেন নন্দিনীর বাবা। তাঁর কথায়, ঘটনার পর সারা রাত ঘুমোতে পারেননি তিনি ও নন্দিনীর মা। বিশেষ করে মেয়েকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নন্দিনীর মা। এমনকী, তিনি অসুস্থও হয়ে পড়েছিলেন। তবে কিছুটা সময় নিয়ে পুরো বিষয়টি বিচার করার পর সৌরভের বক্তব্যের ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন নন্দিনীর বাবা। নন্দিনীর বাবার মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিন যা বলেছেন, তা আসলে নন্দিনী ও রাজবীরের ভালোর জন্যই। তাঁদের খেলার যাতে ক্ষতি না হয় এবং কোনও ভুলের কারণে যাতে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে না হয়, সেই কারণেই তাঁদের সতর্ক করেছেন সৌরভ।

বিষয়টি বোঝাতে ক্রিকেটের উদাহরণও টেনেছেন তিনি। তাঁর মতে, একজন কোচের দায়িত্ব হল নিজের খেলোয়াড়কে সঠিক পথে পরিচালনা করা। কোনও খেলোয়াড় ভুল করলে কোচ নিশ্চুপ হয়ে বসে থাকতে পারেন না। বরং ভুল শুধরে দেওয়াই তাঁর কাজ। তাই নন্দিনীর বাবার বিশ্বাস, সেদিন সৌরভ ও চ্যানেল যে দীর্ঘ সময় ধরে রাজবীর এবং নন্দিনীকে নিয়ে আলোচনা করেছে, তা আসলে তাঁদের জন্যই একটি বড় সতর্কবার্তা।

লাল বেনারসি, সাদা ধুতি-পাঞ্জাবি! নতুন করে বিয়ের প্রস্তুতি শ্রুতি-স্বর্ণেন্দুর?
লাল বেনারসি, সাদা ধুতি-পাঞ্জাবি! নতুন করে বিয়ের প্রস্তুতি শ্রুতি-স্বর্ণেন্দুর?

সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে জীতু, রাজবীর ও নন্দিনীকে ঘিরে বিতর্ক যে এখনই থামছে না, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক