‘আমি কোন হরিদাস পাল…’, বিগ বসের ঘরে দুর্নিবারের মা আসতেই আবেগঘন বার্তা স্ত্রী মোহরের!

বিগ বস বাংলার ঘরে ক্রমশ জমে উঠেছে প্রতিযোগিতার লড়াই। দেখতে দেখতে প্রায় দু’মাস অতিক্রম করেছে এই রিয়্যালিটি শো। দীর্ঘদিন পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার পর প্রতিযোগীদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছে বিগ বস। চূড়ান্ত পর্বের লড়াইয়ের আগে প্রতিযোগীদের মনোবল বাড়াতে আয়োজন করা হয়েছে বহু প্রতীক্ষিত ‘ফ্যামিলি টাইম’-এর। আর সেখানেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা।

মঙ্গলবার রাতের পর্বে প্রিয়জনদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ঘরের সদস্যরা। তবে সবার নজর কেড়ে নেন গায়ক দুর্নিবার সাহার মা ডালিয়া সাহা। ছেলের সঙ্গে দেখা হওয়ার পর তৈরি হয় এক সুন্দর মুহূর্ত। দুর্নিবার যখন গান ধরেন, তখন পাশে বসে আবৃত্তির মাধ্যমে ছেলেকে সঙ্গত দেন তাঁর মা। মা-ছেলের এই অসাধারণ যুগলবন্দি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিগ বসের ঘরে উপস্থিত অন্যান্য প্রতিযোগীরাও। সোশাল মিডিয়াতেও মুহূর্তটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

তবে দুর্নিবারের মায়ের আগমন ঘিরে আরও একটি বিষয় নিয়ে শুরু হয়েছিল আলোচনা। অনেকেই ভেবেছিলেন, ফ্যামিলি টাইমে স্বামীর সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে আসবেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন, যিনি মোহর নামেই পরিচিত। কিন্তু পর্বে মোহরকে দেখা না যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। কেন এলেন না তিনি? স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েও কেন দূরে থাকলেন? এমনই নানা কৌতূহল তৈরি হয় দর্শকদের মধ্যে।

অবশেষে যাবতীয় জল্পনার জবাব দিলেন মোহর নিজেই। সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন তিনি। সেখানে লেখেন, “আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম— তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর হাসি মুখ। মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?”

মোহরের এই বক্তব্য থেকেই স্পষ্ট, দীর্ঘদিন পর ছেলের সঙ্গে দেখা করার আনন্দ তাঁর মায়ের কাছ থেকে কেড়ে নিতে চাননি তিনি। বরং শাশুড়ির সঙ্গে দুর্নিবারের এই বিশেষ মুহূর্তকে গুরুত্ব দিয়েছেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ প্রশংসায় পঞ্চমুখ।

ভাইফোঁটা দিল ইয়ালিনি,বোনকে কী উপহার দিল দাদা ইউভান?
ভাইফোঁটা দিল ইয়ালিনি,বোনকে কী উপহার দিল দাদা ইউভান?

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। আইনি ও সামাজিক রীতিনীতি মেনেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তাঁদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে অতীতে একাধিকবার চর্চা হয়েছে। তবে এবার বিগ বসের ঘরে শাশুড়ির প্রতি মোহরের এমন সম্মানজনক মন্তব্য নতুন করে নজর কেড়েছে দর্শকদের। সব মিলিয়ে দুর্নিবারের মায়ের সঙ্গে তাঁর আবেগঘন মুহূর্ত যেমন মন জয় করেছে, তেমনই মোহরের বক্তব্যও প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক