Lifestyle: সর্দি-কাশি সারাতে ঘন ঘন গরম জল খাচ্ছেন? সাবধান! পুষ্টিবিদের মতে, হতে পারে বড় বিপদ

Lifestyle: শীতকাল শুরু হতেই সর্দি-কাশি, গলাব্যথা ও গলা খুসখুসের সমস্যা বেড়ে যায়। আর এই ধরনের সমস্যা দেখা দিলেই অনেকের প্রথম ভরসা গরম জল। কেউ বারবার গরম জল পান করেন, আবার কেউ প্রায় ফুটন্ত জল খেয়ে গলার অস্বস্তি কমানোর চেষ্টা করেন। তাঁদের ধারণা, গরম জল খেলেই সর্দি-কাশি দ্রুত সেরে যাবে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। বরং অতিরিক্ত গরম জল পান করলে শরীরের ক্ষতিও হতে পারে।শীতকালে এমনিতেই অনেকের জল খাওয়ার পরিমাণ কমে যায়। গরমকালে যেখানে নিয়ম করে জল পান করা হয়, শীত পড়তেই তেষ্টা কম পাওয়ার কারণে সেই অভ্যাসে ঘাটতি দেখা দেয়। কিন্তু শরীর সুস্থ রাখতে শীতকালেও পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। তবে সর্দি-কাশি হয়েছে বলে ঘন ঘন ধোঁয়া ওঠা গরম জল পান করা একেবারেই উচিত নয়।

সত্যিই কি গরম জল খেলে সর্দি-কাশি সেরে যায়?

সর্দি লাগলে বা গলা ব্যথা করলে অনেকেই গরম জল পান করে সাময়িক স্বস্তি অনুভব করেন। কিন্তু গলায় আরাম পাওয়া মানেই সর্দি-কাশি সেরে যাওয়া নয়। পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তীর মতে, গরম জল কোনও ওষুধ নয়। এটি সাময়িকভাবে গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সর্দি-কাশির মূল কারণ দূর করতে পারে না।
বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত গরম জল পান করার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে প্রায় ফুটন্ত জল পান করলে মুখ, গলা এবং খাদ্যনালির ভিতরের নরম আবরণে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে গলার আরাম পাওয়ার আশায় অতিরিক্ত গরম জল পান করতে গিয়ে উল্টে শারীরিক সমস্যা তৈরি হতে পারে।

শীতকালে গলাব্যথা হলে কী করবেন?

সর্দি-কাশি কিংবা গলা খুসখুসের সমস্যা দেখা দিলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

১. ঈষদুষ্ণ জল পান করুন: গলাব্যথা হলে খুব গরম বা ফুটন্ত জল পান করবেন না। তার পরিবর্তে ঈষদুষ্ণ জল পান করুন। এতে গলায় আরাম পাওয়া যেতে পারে।
২. আদা ও তুলসির সাহায্য নিতে পারেন: ঈষদুষ্ণ জলে সামান্য আদা অথবা তুলসি মিশিয়ে পান করতে পারেন। এতে গলার অস্বস্তি কিছুটা কমতে পারে।
৩. জল খাওয়ার অভ্যাস বজায় রাখুন: শীতকালে তেষ্টা কম পেলেও নিয়মিত জল পান করা প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত তরল গ্রহণ করা জরুরি।
৪. পর্যাপ্ত বিশ্রাম নিন: সর্দি-কাশি হলে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাবার খান।

গরম জল কি সর্দি-কাশির ওষুধ?

পুষ্টিবিদের মতে, গরম জলকে কখনও সর্দি-কাশির ওষুধ হিসেবে ভাবা উচিত নয়। এটি গলার অস্বস্তি কমিয়ে সাময়িক স্বস্তি দিতে পারে মাত্র। সর্দি-কাশি দীর্ঘস্থায়ী হলে, জ্বর বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Lifestylee: খিদে কমে যাওয়া, গাঁটে গাঁটে ব্যথা, শরীরে কালশিটের দাগ! ছোটদেরও হতে পারে বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা

তাই শীতকালে সর্দি-কাশি থেকে স্বস্তি পেতে বারবার ফুটন্ত গরম জল পান করার অভ্যাস ত্যাগ করুন। তার বদলে ঈষদুষ্ণ জল পান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার অভ্যাস বজায় রাখুন। মনে রাখবেন, সুস্থ থাকতে গরম জলের চেয়ে সঠিক নিয়মে পর্যাপ্ত জল পান করাই বেশি গুরুত্বপূর্ণ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক