নিজের ফ্যাশন সেন্স নিয়ে বরাবর তিনি সাহসী। সম্প্রতি আরো একবার তারই এক ঝলক সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী দর্শনা বণিক। এর আগে আমরা তাকে অনেকবার সাহসী অবতারে দেখেছি সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কালো ব্রালেট টপ সাথে কালো লেদার জ্যাকেট। খোলা চুল, বোল্ড আই মেকআপ তাকে ভীষণই আকর্ষণীয় করে তুলেছিল। তাইতো এই ছবি পোস্ট করার পর সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। প্রত্যেকের মুখে একটাই কথা তিনি এই ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।
তবে শুধু এই ছবিই নয় মাঝেমধ্যেই তাকে এমন সাহসী অবতারে দেখা যায়। এই যেমন কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল বার্বি লুকে। যদিও তার সাজের জন্য পুরো কৃতিত্বই তিনি দিয়েছিলেন তার মেকআপ আর্টিস্ট এবং স্টাইলিস্টকে।
উল্লেখযোগ্য, মডেলিংয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন দর্শনা। খুব কম সময়ের মধ্যে তিনি নিজস্ব পরিচিতি তৈরি করেন ইন্ডাস্ট্রিতে। এরপর কাজ শুরু করেন বিভিন্ন মিউজিক ভিডিও এবং সিনেমায়। ইতিমধ্যে তাকে একাধিক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে।
খুব শীঘ্রই তাকে আরো কিছু ওয়েব সিরিজ এবং বড়ো পর্দায় দেখা যাবে। আগামীতে তার কাজের মধ্যে রয়েছে ‘দেবী চৌধুরানী’, ‘পরিচয় গুপ্ত’ ইত্যাদি। অন্যদিকে যদি আপনি তার ব্যক্তিগত জীবন দেখি তাহলে তিনি বর্তমানে সংসার করছেন অভিনেতা সৌরভ দাসের সাথে। গত বছরই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।
আরও পড়ুন,
*জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরলেন সন্দীপ্তা, রইলো সেই ভিডিও

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.