বয়স হয়েছে ১০৩ বছর। কিন্তু জীবনের পথে চলতে গেলে সঙ্গীর প্রয়োজন হয় সকলের। একলা কেউই যে বাঁচতে পারেন না তার প্রমাণ পাওয়া গেলো আবার। আর এই বয়সে এসে ফের তৃতীয়বারের জন্য বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি৷
১০৩ বছর বয়সে ফের আরও একবার বিয়ে করলেন ভোপালের বাসিন্দা হবিব নাজার। হবিবের নতুন স্ত্রী হলেন ফিরোজ জাহান। তার বয়স ৪৯ বছর। সম্প্রতি তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিয়ে করে অটোয় করে বাড়ি ফিরছেন ফিরোজ ও হবিব।
আরও পড়ুন,
*এলোমেলো চুল, একমুখ দাড়ি নিয়ে মলিন কাপড়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন দেব, দেখুন সেই ভিডিও
*বিয়ের আগেই অন্তঃসত্ত্বা তিয়াশা রায়! জল্পনা শুরু হয়েছে চারিদিকে
জানা যাচ্ছে, হবিব একজন স্বাধীনতা সংগ্রামী। তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী মারা গিয়েছে। এরপর তিনি বেশ কিছুদিন বিয়ে করেননি৷ কিন্তু নিঃসঙ্গতায় ফের ডুবে যেতে থাকেন আর তাই তৃতীয় বারের জন্য বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। তার স্ত্রী একজন জীবনসঙ্গী খুঁজছিলেন৷
এরপর তাদের মধ্যে আলাপ হয় এবং পরে তারা বিয়ের জন্য মনস্থির করেন৷ তবে জানা যাচ্ছে, বিয়ের পর বেশ সুখেই রয়েছেন তারা। দু’জনেই নিঃসঙ্গতাকে কাটিয়ে একে অপরের সঙ্গী হয়ে উঠেছেন।
ফিরোজ এই বিষয়ে জানান, আমিও একাকিত্বে ভুগছিলাম। হবিবকে পেয়ে আমি বেশ খুশি। নিজের ইচ্ছেতেই আমরা বিয়ে করেছি। আমার স্বামী একেবারে সুস্থ।”
আরও পড়ুন,
*বিদেশের মাটিতে মৃত্যু ভারতীয় ছাত্রের, মৃত্যুর কারণ অধরা
*অন্দরে ৭ সুইমিং পুল, ৪০ রেস্তরাঁ! যাত্রা শুরু ‘আইকন অব দ্য সিজ’ জাহাজের

Hello, I am BB. I have been working in blogging for more than four years.