দ্বিতীয়বার মা হতে চলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অলন্যা পান্ডে(Alanna Panday)। স্বামী আইভর ম্যাকক্রে এবং প্রথম সন্তান রিভারকে নিয়ে নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ও ভিডিও শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন অলন্যা। এবার পরিবার ও বন্ধুদের কীভাবে এই সুখবর জানালেন, সেই মুহূর্তের ঝলক নিজের ইউটিউব ভ্লগে তুলে ধরেছেন তিনি। আর সেখানেই ভাই আহান পান্ডের মজার মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের।
‘আরও একটা বাচ্চা?’
ভ্লগে দেখা যায়, অলন্যা তাঁর মা ডিয়ান পান্ডে এবং ভাই আহানকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। পরিবারের সদস্যরা প্রথম সন্তান রিভারের সঙ্গে সময় কাটানোর পর অলন্যা তাঁদের হাতে একটি ফটোফ্রেম তুলে দেন। সেই ফ্রেমে ছিল সোনোগ্রামের ছবি এবং লেখা— ‘Coming Soon’। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ডিয়ান। অন্যদিকে ফ্রেমটি দেখে হেসে ফেলেন আহান। দিদিকে উদ্দেশ্য করে মজার ছলে তাঁর মন্তব্য, ‘আরও একটা বাচ্চা? হ্যাঁ রে দিদি, তুই তো শুধু বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছিস!’ এরপর রিভারের টি-শার্টে লেখা ‘Big brother always better’ দেখে আরও এক দফা হাসির মুহূর্ত তৈরি হয়। ভাই-বোনের এই স্বতঃস্ফূর্ত খুনসুটি এবং মজার রসায়নই এখন নেটিজেনদের নজর কাড়ছে।
অলন্যার প্রেগন্যান্সি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল অনন্যার
বোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর শুনে অভিনেত্রী অনন্যা পান্ডেও বেশ মজার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তাঁর আগে থেকেই সন্দেহ হয়েছিল যে অলন্যা অন্তঃসত্ত্বা। এমনকি একদিন সরাসরি প্রশ্নও করেছিলেন। অনন্যার কথায়, তিনি অলন্যাকে জিজ্ঞেস করেছিলেন, সে কি প্রেগন্যান্ট? উত্তরে অলন্যা মজা করে বলেছিলেন, ‘তুই কি আমাকে মোটা বলছিস?’ তবে অনন্যার দাবি, তখনই তিনি বিষয়টি আঁচ করে ফেলেছিলেন।
অলন্যাকে সতর্ক করলেন মা ডিয়ান
সুখবরের আনন্দের পাশাপাশি মেয়েকে কিছুটা সতর্কও করেন ডিয়ান পান্ডে। গর্ভাবস্থায় প্রথম সন্তান রিভারকে কোলে তোলা নিয়ে অলন্যাকে সাবধান করেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডিয়ান জানান, আহানের সময় তিনি অলন্যাকে কোলে তুলেছিলেন এবং সেই সময় তাঁর প্রিম্যাচিউর ডেলিভারি হয়েছিল। তাই এবার অলন্যাকে রিভারকে কোলে না তোলার পরামর্শ দেন তিনি।
‘One more to love’
২০২৩ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিক আইভর ম্যাকক্রেকে বিয়ে করেন অলন্যা। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান রিভারের জন্ম হয়। এবার সেই পরিবারেই আসতে চলেছে আরও এক নতুন সদস্য।
Deanne & Ahaan’s Reaction
by
u/Adorable_Rabbit9341 in
Ahneet2
সম্প্রতি স্বামী আইভর ও ছেলে রিভারকে সঙ্গে নিয়ে রাজকীয় আবহে বেবি বাম্পের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন অলন্যা। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘One more to love’— অর্থাৎ ভালোবাসার জন্য আরও একজন আসছে।
অলন্যার দ্বিতীয় প্রেগন্যান্সির খবরের পাশাপাশি আহানের মজার মন্তব্যও এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ভাই-বোনের এই খুনসুটিকে অনেকেই বলছেন একেবারে ‘বিশুদ্ধ ভাই-বোনের ভালোবাসা’।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.