টাকার নিয়ে হোটেলকর্মীর সঙ্গে নিশিযাপন! ‘কাঁচা বাদাম’ গার্ল এবার সীতা! ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন ‘ঘোর কালযুগ’

‘কাঁচা বাদাম’ গানে নেচে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা অঞ্জলি অরোরা এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন। নতুন ছবিতে তাঁকে সীতার চরিত্রে দেখা যাবে। অঞ্জলিকে সীতা রূপে দেখার পর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া।

ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন দেব শর্মা। এর আগে ‘ইয়ারিয়াঁ’ এবং ‘হিরোপান্তি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে অঞ্জলির।

সীতা রূপে অঞ্জলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা
অঞ্জলির সীতা-রূপ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর নতুন অবতার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ তাঁর অতীত বিতর্কের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, এটি ‘কলিযুগের অন্ধকার যুগ’ এবং অঞ্জলির মতো একজনকে সীতার চরিত্রে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

‘কাঁচা বাদাম’ থেকেই জনপ্রিয়তা
ভুবন বাদ্যকরের ভাইরাল গান ‘কাঁচা বাদাম’-এর সঙ্গে অঞ্জলির নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হওয়ার পর তিনি ‘কাঁচা বাদাম গার্ল’ নামে পরিচিতি পান। এরপর তিনি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়েলিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনেও অংশ নেন।

অতীতের বিতর্কও ফিরে এসেছে আলোচনায়
২০২২ সালে অঞ্জলি অরোরার নাম একটি কথিত আপত্তিকর এমএমএস ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিল। ভিডিওটিতে থাকা তরুণীর সঙ্গে অঞ্জলির চেহারার মিল রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হলেও, সেই ভিডিওকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল।

‘লক আপ’-এ থাকাকালীন অঞ্জলি তাঁর ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে বলেছিলেন। তাঁর দাবি অনুযায়ী,টাকার জন্য এক রুশ হোটেলকর্মীর সঙ্গে নিশিযাপনও করেছিলেন! রাশিয়ায় বেড়াতে গিয়ে এক হোটেলের রিসেপশনিস্টের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল এবং এক রাতে তিনি ওই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার রুবল নিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় সেই অর্থের মূল্য প্রায় আড়াই হাজার টাকা বলে তিনি উল্লেখ করেছিলেন।

অঞ্জলির অতীতের নানা বিতর্ক এবং নতুন ছবিতে সীতার চরিত্রে তাঁর অভিনয়—দুই বিষয়ই এখন একসঙ্গে আলোচনার কেন্দ্রে। বড় পর্দায় তাঁর অভিনয় দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই এখন দেখার বিষয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক