‘ইনফ্লুয়েন্সর ইমেজ নয়, চরিত্রটি দেখুন’, সীতা বিতর্কে মুখ খুললেন ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল আগ্রহ। এর মধ্যেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামে আরও একটি রামায়ণ-নির্ভর ছবি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ছবিতে সীতার চরিত্রে অঞ্জলি অরোরাকে দেখেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা ও ট্রোলিং।

‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অঞ্জলি। সেই পরিচিত ইনফ্লুয়েন্সারকেই যখন ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র ঝলকে সীতার চরিত্রে দেখা যায়, তখন অনেকেই প্রশ্ন তোলেন তাঁর অভিনয় নিয়ে। সোশাল মিডিয়ায় শুরু হয় মিম ও কটাক্ষ। এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ছবিটি বয়কটের দাবিও ওঠে।

এ বার সেই বিতর্ক নিয়েই প্রকাশ্যে মুখ খুললেন অঞ্জলি। বৃহস্পতিবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সমালোচনা প্রসঙ্গে অভিনেত্রী জানান, নেতিবাচক মন্তব্যে তিনি মোটেও ভেঙে পড়েননি। তাঁর মতে, একজন সেলিব্রিটিকে প্রশংসার পাশাপাশি সমালোচনার জন্যও প্রস্তুত থাকতে হয়।

অঞ্জলি বলেন, মানুষই যখন সেলিব্রিটিদের বিচারকের আসনে বসিয়েছেন, তখন তাঁদের নিজেদের মতো করে মতামত দেওয়ার অধিকারও রয়েছে। কেউ তাঁকে পছন্দ করবেন, আবার কেউ করবেন না—এটাই স্বাভাবিক। তাই সমালোচনায় তাঁর দুঃখ পাওয়ার কোনও কারণ নেই বলেই জানান অভিনেত্রী।

গণেশ আরতির মাঝে অঙ্কিতার উদ্দাম নাচ! ‘মদ্যপ’ সন্দেহে কটাক্ষ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
গণেশ আরতির মাঝে অঙ্কিতার উদ্দাম নাচ! ‘মদ্যপ’ সন্দেহে কটাক্ষ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

শুধু তাই নয়, একজন অভিনেত্রী হিসেবে নিজের দায়িত্বের কথাও স্পষ্ট করেছেন অঞ্জলি। তাঁর বক্তব্য, যে চরিত্রের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে, সেটিকে নিজের ১০০ শতাংশ দিয়ে পর্দায় ফুটিয়ে তোলাই তাঁর কাজ। এরপর দর্শক সেই চরিত্রকে কী ভাবে গ্রহণ করবেন, তা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।

অঞ্জলির বিশেষ অনুরোধ, দর্শক যেন তাঁর সোশাল মিডিয়ার পরিচিতি এবং ব্যক্তিগত জীবনকে ‘সীতা’ চরিত্রের সঙ্গে মিলিয়ে না দেখেন। তাঁর কথায়, তিনি সীতার চরিত্রে অভিনয় করেছেন। তাই সিনেমা দেখার সময় দর্শক যেন সোশাল মিডিয়ায় পরিচিত অঞ্জলিকে একপাশে সরিয়ে রেখে পর্দার চরিত্রটিকে বিচার করেন।

অর্থাৎ, ‘কাঁচাবাদাম গার্ল’ হিসেবে তাঁর পুরনো পরিচয় নয়, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’য় সীতা হিসেবে তাঁর অভিনয় দিয়েই দর্শকের কাছে পৌঁছতে চান অঞ্জলি অরোরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক