সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার চেষ্টা করে আলোচনায় উঠে আসা Anurag Dobhal–এর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। কয়েক দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেলেও রবিবার তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তড়িঘড়ি আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
অনুরাগের ঘনিষ্ঠ সহযোগী Rohit Pandey রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই তথ্য জানান। তিনি অনুরাগের হাসপাতালের একটি ছবি শেয়ার করে লিখেছেন যে, হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর কথায়, অনুরাগ এই মুহূর্তে “মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই” করছেন।
ভিডিয়োতেও দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অনুরাগ। তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো এবং চিকিৎসকরা তাঁর অবস্থার উপর নজর রাখছেন।
লাইভে আত্মহত্যার চেষ্টা
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আচমকা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অনুরাগ নিজের মানসিক অবস্থার কথা প্রকাশ্যে জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নিজের মনের কথা বলার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না।
লাইভ চলাকালীন তিনি বলেন, এমন কেউ নেই যাকে ফোন করে নিজের কষ্টের কথা জানাতে পারেন। সেই সময়েই তিনি ইঙ্গিত দেন যে তিনি জীবনের শেষ সিদ্ধান্ত নিতে চলেছেন। এরপর গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি, যা দেখে দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবারের সঙ্গে সমস্যার কথাও বলেছিলেন
লাইভ ঘটনার দু’দিন আগে প্রকাশিত আরেকটি ভিডিওতে অনুরাগ তাঁর পারিবারিক সমস্যার কথাও তুলে ধরেছিলেন। সেই ভিডিওতে তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে এবং তিনি গভীর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন।
ভিডিওতে তিনি আরও জানান যে কয়েক দিন ধরে তিনি ঠিকমতো খাওয়াদাওয়াও করেননি। তাঁর বক্তব্য অনুযায়ী, টানা কয়েক দিন না খাওয়ায় শারীরিক ও মানসিক ভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।
ভক্তদের উদ্বেগ
এই ঘটনার পর থেকেই তাঁর অনুরাগী ও সোশ্যাল মিডিয়া অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন। চিকিৎসকেরা তাঁর অবস্থার উপর নজর রাখছেন বলে জানা গেছে।
এদিকে অনুরাগের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এখনো চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.