Bony-Koushani: সবে ১১ বছর! এখনো আজীবন বাকি, প্রেমবার্ষিকী উদযাপন করলেন বনি-কৌশানী

Bony-Koushani: ১১ বছরের প্রেম, তবে এখনো চির জীবন বাকি! এমনই জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বনি সেনগুপ্ত (Bony) পোস্ট করলেন একগুচ্ছ ছবি। সাথে তুলে ধরলেন তাদের প্রেমের বার্ষিকী উদযাপনের বেশ কিছু ছবি। যা দেখার পর তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে কামনা করেছেন তাদের সুখী জীবনের।

ইন্ডাস্ট্রিতে আসার পরপরই শুরু হয় তাদের প্রেম। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১১ টা বছর। এই সময়ে তাদের প্রেম কমেনি বরং সময়ের সাথে সাথে আরো বেশি গভীর হয়েছে তাদের রসায়ন। যে বিষয়টি সকলে ভীষণই পছন্দ করেন। আর এই বিশেষ দিনটি উদযাপন করেছেন ভালোবাসার সাথে।

কেক কেটে, সুন্দরভাবে সাজিয়ে দিনটি উদযাপন করেছেন তারা। বনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। কখনো তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন আবার কখনো কেক কাটছেন। সবমিলিয়ে এই দিনটি আনন্দময় হয়ে উঠেছিল তাদের জন্য। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘১১ বছর! চিরজীবন বাকি।’

ইতিমধ্যে সে ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন। একইসাথে এও প্রশ্ন করেছেন এই প্রেমের সম্পর্ককে কবে তারা বৈবাহিক সম্পর্কে পরিণতি দেবেন। যদিও এই প্রশ্নের উত্তরে কিছু বলতে দেখা যায়নি এই তারকা জুটিকে। আপাতত তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, বর্তমানে দু’জনেই ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। ইতিমধ্যে বনি সেনগুপ্ত ও তার মা পিয়া সেনগুপ্তকে নিয়ে একাধিক ঝরঝাপটা বয়ে গিয়েছে জীবনে। অন্যদিকে কৌশানী ব্যস্ত রয়েছেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার শ্যুটিংয়ে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক