Ishaa: এবার আর শাড়ি বা চুড়িদার নয় অন্যরকম সাজে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। অনেকেই জানেন তাকে ‘বং ক্রাশ’ আখ্যা দেওয়া হয়েছে। মূলত নিজের সৌন্দর্য্যের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করেন তিনি। একের পর এক ছবির মাধ্যমে যেন মুগ্ধ করেন সকলকে।
এবারও তার অন্যথা হয়নি। বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। আপাতত তার প্রচার চলছে জোরকদমে। ইতিমধ্যেই সেটি সুপারহিট হয়েছে প্রেক্ষাগৃহে। তারই মাঝে নিজের জন্য সময় বের করতে ভোলেননি তিনি। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা গিয়েছে।
তবে কোনো গাউন বা অন্য কিছু না কোট-প্যান্ট পরিহিত অবস্থায় সেজে উঠেছিলেন তিনি এবং একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন ছবিগুলিতে। সবকটিতে তাকে আত্মবিশ্বাসী লাগছে দেখতে। আসলে সময় যতই বাড়ছে ততই দক্ষ অভিনেত্রী হয়ে উঠছেন তিনি। তাইতো তার আত্মবিশ্বাসও বাড়ছে সময়ের সাথে সাথে।
ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যতে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন এই অভিনেত্রীর সৌন্দর্য্য যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। এখনো পর্যন্ত তিনি হার মানাতে পারেন কম বয়সী অভিনেত্রীদের। এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন সকলে।
উল্লেখযোগ্য, কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাই নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’। যেখানে ঝিনুক চরিত্রটি দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়াও সেখানে রয়েছেন আবীর চ্যাটার্জি এবং অর্জুন চক্রবর্তী। ইতিমধ্যে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.