২০২৬ সালের ২ জুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি বা গুরু মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই গোচর বছরের অন্যতম প্রভাবশালী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বৃহস্পতিকে শুভ ফলদাতা গ্রহ হিসেবে ধরা হয়, যিনি জ্ঞান, অর্থ, বিবাহ, সন্তান, সম্মান ও সমৃদ্ধির প্রতীক।
বিশেষ তাৎপর্যের বিষয় হল, গুরু শুধু কর্কট রাশিতে প্রবেশই করবে না, একই সঙ্গে পুষ্য নক্ষত্রেও অবস্থান করবে। ফলে এই সময়কে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবনে অর্থনৈতিক উন্নতি, কর্মজীবনে সাফল্য এবং মানসিক শান্তির সম্ভাবনা তৈরি হতে পারে।
বৃষ রাশি

বৃষ রাশির জন্য এই গোচর অত্যন্ত লাভজনক হতে পারে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে এবং নতুন আয়ের পথও খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ শুভ হতে পারে। পরিবারে চলা অশান্তি কমবে এবং স্বাস্থ্যেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি

গুরু এই রাশিতেই প্রবেশ করায় কর্কট রাশির জাতকদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। আত্মবিশ্বাস বাড়বে এবং বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। মানসিকভাবে স্থিরতা ও শান্তি অনুভব করবেন অনেকেই। পড়ুয়াদের জন্যও এই সময় শুভ বলে মনে করা হচ্ছে।
কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে সময়টি ইতিবাচক হতে পারে। নতুন ইনকামের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে লাভ পাওয়ার যোগও রয়েছে। চাকরিতে উন্নতি এবং ব্যবসায় বিক্রি বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা বজায় থাকবে।
ধনু রাশি

ধনু রাশির জন্য গুরুর এই রাশি পরিবর্তন কেরিয়ারে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায় দীর্ঘদিনের জটিলতা ধীরে ধীরে কাটতে পারে। নতুন কাজের সুযোগ বা দায়িত্বও আসতে পারে।
মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য সহায়ক হতে পারে। অর্থনৈতিক চাপ কমবে এবং নতুন উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। চাকরিক্ষেত্রে প্রোমোশন বা সম্মান বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। জীবনের নানা বাধা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই গোচর।
জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতির এই রাশি পরিবর্তন বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে। তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.