মার্চ ২০২৬-এ গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান ঘিরে জ্যোতিষ মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২ মার্চ শুক্র কুম্ভ রাশি ত্যাগ করে উচ্চস্থ মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে গঠিত হবে অত্যন্ত শুভ মালব্য যোগ, যা পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম।
এরপর ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করলে সেখানে অবস্থানরত শুক্র ও শনি মিলিয়ে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। হোলির আবহে এই যুগপৎ গ্রহসংযোগ কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত জ্যোতিষীদের।
মালব্য যোগের তাৎপর্য
জ্যোতিষ মতে, শুক্র যখন উচ্চস্থানে অবস্থান করে, তখন অর্থ, বিলাসিতা, প্রেম, শিল্প ও সৃজনশীলতার ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা যায়। মালব্য যোগ সম্পদ, খ্যাতি, সামাজিক মর্যাদা ও আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সক্ষম বলে মনে করা হয়।
অন্যদিকে সূর্য-শনি-শুক্রের ত্রিগ্রহী সংযোগ কর্মজীবনে বড় পরিবর্তন, পদোন্নতি, আর্থিক উন্নতি এবং নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে।
কোন ৪ রাশির জন্য শুরু হতে পারে ‘গোল্ডেন পিরিয়ড’?
বৃষ রাশি
বৃষের অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের উচ্চস্থানে গমন এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। মার্চ মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ মিলতে পারে। নতুন আয়ের পথ খুলতে পারে। পরিবার ও ঘনিষ্ঠজনদের সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের আর্থিক স্থিতি আরও মজবুত হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। শিল্প, সাহিত্য, সংগীত, মিডিয়া বা ডিজ়াইন সংক্রান্ত পেশায় যুক্তদের সৃজনশীলতা তুঙ্গে থাকবে। কর্মস্থলে প্রশংসা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ইঙ্গিতও রয়েছে।
বৃশ্চিক রাশি
পড়ুয়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। আটকে থাকা ঋণ ফেরত পাওয়া বা আর্থিক জট কাটার সম্ভাবনা রয়েছে। পরিবারে শুভ অনুষ্ঠান বা নতুন সূচনার সম্ভাবনাও রয়েছে। কর্মজীবনে ধীরে ধীরে অগ্রগতি ঘটতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। অফিসে নতুন দায়িত্ব বা স্বীকৃতি মিলতে পারে। বিদেশ সংক্রান্ত ব্যবসা বা চাকরির সুযোগও আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস।
মোটের উপর, মার্চের এই দ্বৈত শুভ যোগ চারটি রাশির জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে— এমনটাই মত জ্যোতিষ বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:রাশি মিলিয়ে দোলের সাজ, রঙিন হোক আপনার ভাগ্য

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.