Monami: নববর্ষের আহ্বানে মেতে উঠলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তার এই বাঙালী সাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। আমরা সকলেই জানি কথায় আছে ‘শাড়িতেই নারী’। তারা যে ধরনের পোশাকই পরুন না কেন সবথেকে সুন্দরী লাগে শাড়িতেই। সেরকমটাই দেখা গেল এই অভিনেত্রীর ক্ষেত্রে।
নতুন বছর মানে নতুন আশা, নতুন ভরসা ও নতুন আকাঙ্ক্ষা। এদিন সকলেই ঈশ্বরের কাছে কামনা করেন তাদের জীবন যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তাইতো নববর্ষের সাজে তিনি সেজে উঠেছিলেন নতুনের আরাধনায়।
এদিন তার পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি শাড়ি, যেটি অসামান্য কারুকার্য করা। একইসাথে ভারী গয়না, কপালে লাল টিপ তাকে অনন্যা করেছিল এক কথায়। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন এটি ছিল তার নববর্ষের সাজ।
বলাইবাহুল্য অন্যান্য সময়ে যতই ওয়েস্টার্ন পোশাকে মেতে উঠুন অভিনেত্রীরা, বছরের এই প্রথম দিনে তাদের নিজের ঐতিহ্যকে তুলে ধরতে দেখা যায় গর্বের সাথে। সেরকমই এই অভিনেত্রী সেজে উঠেছিলেন সাবেকিয়ানায়। তার সেই লুক মুগ্ধ করেছে সকলকে। প্রত্যেকেই ভরিয়ে তুলেছেন প্রশংসায়।
পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন তিনি যতই ওয়েস্টার্ন পোশাক করুন না কেন তাকে শাড়িতেই সবথেকে সুন্দরী লাগে। এছাড়াও তাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুরাগীরা। এক কথা বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী

Sudeshna has been writing entertainment reports since 2021.