Ridhima: নতুন বছরে প্রিয় মানুষদের আঁকড়ে ধরার কথা বললেন অভিনেত্রী রিধিমা ঘোষ (Ridhima)। একইসাথে তুলে ধরলেন তাদের পরিবারের ছবি। সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্র গৌরব চক্রবর্তীর স্ত্রী তথা নামকরা অভিনেত্রী রিধিমা। পরিবারের সাথে ভীষণই ভালো সম্পর্ক তার।
যতই তারা নামকরা তারকা হোন না কেন কখনোই তাদের মধ্যে ঔদ্ধত্য বা অহংকার দেখা যায়নি বরং কাছের মানুষদের সাথে সবসময় ভালো ব্যবহার করেছেন। আরো একবার সেই বিষয়টি তুলে ধরলেন সকলের সামনে। এদিন সব্যসাচী চক্রবর্তী, তার স্ত্রী মিঠু চক্রবর্তী, গৌরব-রিধিমা, তাদের ছেলে ধীর এবং রিধিমার বাবাকে একসঙ্গে দেখা গিয়েছে।
হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী মা’কে হারিয়েছেন বহু বছর আগেই। ফলস্বরূপ সেই শূন্যস্থান সবসময় বুকের মধ্যে বয়ে নিয়ে চলেছেন তিনি। যে বিষয়টি বারবার উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আপনার প্রিয়জনকে কাছে রাখুন; এই মুহূর্তগুলি জীবনের সবচেয়ে বড় ধন। নতুন বছর সবার জন্য সুখ, শান্তি আর ভালোবাসা নিয়ে আসুক। শুভ নববর্ষ ১৪৩৩।’
অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যায় টেবিলের উপর রাখা রয়েছে তার মায়ের ছবি এবং সাথে প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জির ছবি। রিধিমাকে নিজের বোনের মতন স্নেহ করতেন রাহুল। তার অকালপ্রয়াণে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে সময়ের সাথে সাথে মানুষকে এগিয়ে যেতে হয়।
সেরকমই নতুন বছরে নতুনভাবে পরিবারকে নিয়ে এগিয়ে চললেন তিনি। ছবিগুলি পোস্ট করতেই তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। একইসাথে তাকে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন অনুরাগীরা। কারণ, রাহুলের এভাবে চলে যাওয়া এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.