Mouni: বাগানের সবুজে মৌনী রায়ের নজরকাড়া অবতার, ছুটির মেজাজে অভিনেত্রী

Mouni: আবারো সাহসী অবতারে মৌনী রায় (Mouni)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একগুচ্ছ ছবি, যা দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। ছোট পর্দা থেকে বলিউড নিজের অভিনয় প্রতিভা ও স্বতন্ত্র ফ্যাশন স্টাইলের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকদের নজরে রয়েছেন এই অভিনেত্রী।

কাজের ব্যস্ততার মাঝেও সময় পেলেই প্রকৃতির কাছাকাছি গিয়ে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এবার তেমনই এক মনোরম পরিবেশে তার একগুচ্ছ ছবি নেটদুনিয়ায় নজর কেড়েছে। ছবিতে সবুজে ঘেরা এক সুন্দর বাগানের মাঝে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পরনে নেভি ব্লু রঙের স্পোর্টি কো-অর্ড সেট, আরামদায়ক অথচ স্টাইলিশ এই পোশাকে বেশ অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি।

খোলা চুল, স্বাভাবিক মেকআপ এবং আত্মবিশ্বাসী একপ্রেশন তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবির একটি ফ্রেমে পিছন ফিরে হাঁটতে দেখা যাচ্ছে মৌনীকে, অন্য ছবিতে আবার ক্যামেরার দিকে ফিরে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। চারপাশের সবুজ গাছপালা, রঙিন ফুল এবং রোদঝলমলে পরিবেশ যেন ছবিগুলির সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে।

তার এই স্পোর্টি-চিক লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় মৌনীকে। কখনও শাড়ি, কখনও ওয়েস্টার্ন পোশাক, আবার কখনও একেবারে ক্যাজুয়াল লুকে বিভিন্ন অবতারে নিজেকে মেলে ধরেন তিনি।

ফলে তার সোশ্যাল মিডিয়ার ছবিগুলিও প্রায়শই আলোচনার কেন্দ্রে আসে। সবমিলিয়ে, প্রকৃতির সবুজের মাঝে মৌনীর এই সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থিতি যেন ছুটির আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক