তিনি তাদের সম্পর্কে যতটা দিয়েছেন তার থেকে অনেক বেশি দিয়েছেন আলিকা! সম্প্রতি এমনটাই জানালেন অভিনেতা রনবীর কাপুর। পাশাপাশি এও জানালেন আলিয়া মানুষ হিসেবে কেমন। বিবাহ পরবর্তী জীবন নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।
সেখানে যখন সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন আলিয়া কেমন মানুষ, তার উত্তরে রনবীর বলেন, ‘আলিয়া দুর্দান্ত একজন মানুষ। ভীষণই রঙীন।’ একইসাথে তিনি বলেন কীভাবে তাদের প্রথম দেখা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের প্রথম সাক্ষাৎ ভীষণই মজাদার ছিল। ওর তখন ৯ বছর আর আমার ২০ বছর।’
‘আমাদের সঞ্জয় লীলা বনসালির একটি সিনেমার জন্য একসাথে ফটোশ্যুট করতে হয়েছিল। ওকে আমি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, বোন হিসেবে, অভিনেত্রী হিসেবে সম্মান করি অনেক আগে থেকেই।’ এরপর সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন আপনার কাছে রোমান্স কী? রনবীর উত্তর দেন, ‘যখন আমি প্রাণ খুলে হাসতে পারি। কথা বলতে পারি। আমি ভীষণই ভাগ্যবান যে আমি আলিয়াকে স্ত্রী হিসেবে পেয়েছি।’
অভিনেতা জানিয়েছেন আলিয়া তার ভীষণ ভালো বন্ধু। তার সাথে তিনি সমস্ত কথা বলতে পারেন। তিনি তার সাথে ঘুরতে যেতে পছন্দ করেন এবং সবথেকে বড়ো কথা তিনি তার কাছে দিনের শেষে নিশ্চিন্তে ফিরতে পারেন। রনবীর বলেন, ‘আলিয়া যতটা সম্পর্কে দিয়েছে আমি ততটা দিইনি।’
এরপর যখন সঞ্চালক তাকে এই বিষয়ে প্রশ্ন করেন তখন তিনি বলেন, ‘আমাদের এমন অনেক কিছুই রয়েছে যেগুলি নিয়ে আমরা অভিযোগ করি। তবে আমার জন্য আলিয়া নিজেকে অনেক পরিবর্তন করেছে, আমি ততটা করতে পারিনি।’ অভিনেতা আরো জানিয়েছেন আলিয়ার সাথে তার মা নীতু কাপুরের সম্পর্ক বেশ ভালো।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.