তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী। বেশ কিছু গুণ রয়েছে তার মধ্যে। তবে আপনি কি জানেন এতো গুণের মধ্যেও তার এক বদভ্যাস রয়েছে! যা খোলসা করেছেন তার বাবা তথা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক।
হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক(Koyel Mallic)-এর সম্পর্কে। খুব কম সময়ের মধ্যেই টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
দেব, জিতের মতো নায়কদের সাথে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। তবে এতোদিনের কেরিয়ারে কখনোই সমালোচনায় পড়তে হয়নি তাকে। এসবের মাঝেই তার এক বদভ্যাসের কথা উঠে এসেছে। আসলে ‘অপুর সংসার’ নামক একটি রিয়্যালিটি শো’তে হাজির হয়েছিলেন কোয়েল এবং তার বাবা।
যেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিককে জিজ্ঞেস করেছিলেন তার মেয়ের কোনো বদ অভ্যাস রয়েছে কিনা? তখনই তিনি বলেন কোয়েলের একটাই বদ অভ্যাস সেটি হল দেরী করা। তবে পাশাপাশি হাসতে হাসতে বলেন এতে কোয়েলের কোনো দোষ নেই বরং মায়ের কাছ থেকে এই গুণ সে পেয়েছে।
যা শুনে হাসতে হাসতে প্রতিবাদ করতে দেখা যায় কোয়েলকে। উল্লেখযোগ্য, কেরিয়ারে সাফল্য লাভ করার পর প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেছিলেন কোয়েল। বর্তমানে তিনি পুত্র সন্তান কবীরের মা। সংসারের পাশাপাশি কাজও করছেন মন দিয়ে। পুজোতেই মুক্তি পেতে চলেছে তার পরবর্তী সিনেমা, ‘একটি খুনের সন্ধানে মিতিন।’

Hello, I am BB. I have been working in blogging for more than four years.