Shreya: অস্ট্রেলিয়ায় ‘অপ্রতিরোধ্য শ্রেয়া’ কনসার্টে গিয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া (Shreya)। আর সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন ভরপুর আনন্দ করে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই একগুচ্ছ ছবি। শ্রেয়া মানেই প্রাণবন্ত এক মেয়ে। যিনি গানের পাশাপাশি জীবনটাকে ভরপুর উপভোগ করতে পছন্দ করেন।
সকলের সাথে হই হই করে আনন্দ করেন তিনি। তার সহকর্মী থেকে শুরু করে সহ-শিল্পী যারা থাকেন প্রত্যেকেই তার সাথে অবলীলায় মিশে যেতে পারেন। কারণ, এমনই তার ব্যক্তিত্ব। কখনোই তার মধ্যে কোনো দম্ভ বা ঔদ্ধত্য দেখা যায় না বরং অনেক সাধারণভাবে জীবনটাকে কাটাতে পছন্দ করেন তিনি।
হয়তো অনেকেই জানেন প্রত্যেক বছর দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশে তার একটি কনসার্ট হয়ে থাকে, যার নাম ‘অপ্রতিরোধ্য শ্রেয়া’। ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপের একাধিক জায়গায় তার কনসার্ট সম্পূর্ণ হয়েছে। এবার তিনি পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি।
যেখানে দেখা যায় মনোরম পরিবেশ ভীষণই উপভোগ করছেন তিনি। কখনো নিজের ছন্দে ছবি তুলতে ব্যস্ত আবার কখনো সূর্যের আলো গায়ে মাখতে। ছবিগুলোতে চঞ্চল কিশোরীর মতোন দেখা গিয়েছে তাকে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কিছু আরামদায়ক মুহূর্ত! পার্থে।’
আসলেও তাই, সকলের সাথে ভীষণই আরামদায়ক সময় কাটিয়েছেন এই শিল্পী। পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তাকে অসাধারণ লাগছে দেখতে। এছাড়াও তার এই কনসার্টের জন্য আগাম শুভেচ্ছা জানাতেও ভোলেননি অনুরাগীরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.