শহরের বুকে এবার নেমে এসেছে প্রেম। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের হাত ধরে সেই প্রেমের স্বাদ পেতে চলেছেন অনেকেই। কিন্তু ব্যাপারটি ঠিক বোধগম্য হলো না তো? সোহম চক্রবর্তীর সঙ্গে প্রিয়াঙ্কা সরকারের প্রেম শুনে অনেকেই চমকে গেলেন। কিন্তু বাস্তবে ঘটেছে এমনটাই। আর সেই প্রেমের তদারকি করতে সাংবাদিকের ভূমিকায় নেমে পড়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়।
এবার ঘটনা পরিস্কার জানার জন্য তাদের সঙ্গে সাক্ষাৎ করা হলো। আর তাতে অভিনেতা সোহম চক্রবর্তী জানালেন, “পরিচালক রণরাজের আগামী ছবিতে আমি আর প্রিয়াঙ্কা আবার জুটি বেঁধেছি। তারই শুটিং শুরু হল সোমবার। দক্ষিণ কলকাতায় সারা দিন শুটিং হল।” অর্থাৎ এবার পর্দায় দেখা যাবে সোহম ও প্রিয়াঙ্কার প্রেম। সেই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে বিবৃতিকে।
আগামী ৩০শে আগস্ট মুক্তি পেতে চলেছে রণরাজের প্রথম ছবি ‘পরিচয় গুপ্ত’। ছবিতে অন্ধ জমিদারের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে। এছাড়া দেখা যাবে দর্শনা বনিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, অবন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় বার প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সোহম।
সোহমের কথায় বিপরীত দিকের মানুষটি যদি চেনা পরিচিত হন তবে তার সঙ্গে কাজ করতে আরও সুবিধা হয়। এর ফলে স্ক্রিনে রসায়ন ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। যে ছবিটি তৈরি হতে চলেছে ছবিটি একটি বিশুদ্ধ প্রেমের ছবি। চারিদিকে এখন সাসপেন্স, অ্যাকশন থ্রীলারের রমরমা। নিখাদ প্রেমের গল্প ভুলতে বসেছেন অনেকেই। তাই সেই স্বাদ ফিরিয়ে আনতে তাদের নতুন ছবি এটি।
জানা যাচ্ছে, কলকাতার নানান জায়গায় শ্যুটিং হবে। এর পাশাপাশি বাদ যাবে না রাজারহাটও। ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন বিবৃতি। তার কথায়, পেশার কারণে একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। তারা পেশার প্রতি কতটা দায়বদ্ধ তা তিনি অনুধাবন করেছেন। সেটিই যতটা সম্ভব ফুটিয়ে তুলতে চেষ্টা করবেন পর্দায়।
আরও পড়ুন,
*প্রেমের জল্পনার ধুনোচিতে ধূপ দিলেন পরিচালক! শ্রাবন্তীর জন্মদিনে বিশেষ বার্তা শুভ্রজিতের

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.