Sreemoyee: ঘরোয়াভাবে নিজের মতন করে নীল ষষ্ঠী উদযাপন করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Sreemoyee Chattaraj Mullick)। যে ভিডিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন যতই তিনি আধুনিক মনষ্কতার মানুষ হোন না কেন নিজের সংস্কৃতি ও সাবেকিয়ানা কখনোই ভুলে যাননি।
যে বিষয়টি লক্ষ্য করা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। প্রত্যেক পুজো নিজের মতন করে পালন করতে দেখা যায় তাকে। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, রাস উৎসব সমস্ত কিছু বাড়িতে নিষ্ঠার সাথে পালন করেন তিনি এবং কাঞ্চন। নীল ষষ্ঠীতেও তার অন্যথা হয়নি।
এদিন যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে সমস্ত উপকরণ দিয়ে সাজিয়ে তুলেছেন নিজের ঠাকুর ঘর। মোমবাতি জ্বালিয়ে ভক্তি ভরে পুজো করেছেন মহাদেবের। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নীল ষষ্ঠী।’ যা দেখার পর অনেকেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন।
কারণ, অন্যান্য অনেক অভিনেত্রীতাই রয়েছেন যারা নিজের সংস্কৃতি ভুলে গিয়েছেন ধীরে ধীরে। সকলে এখন আধুনিকভাবে বাঁচতেই পছন্দ করেন। সেখানে এই অভিনেত্রী নিজের শিকড়কে আঁকড়ে ধরেছেন। আর এই যাত্রায় তার সাথে রয়েছেন স্বামী কাঞ্চন মল্লিক, তিনিও ভীষণ ঈশ্বরবিশ্বাসী।
অন্যদিকে শুধু বাড়ির পুজো নয়, মাঝেমধ্যে বিভিন্ন ধর্মীয় স্থানে পাড়ি দেন তারা। যে তালিকায় রয়েছে তারাপীঠ, কালীঘাট থেকে শুরু করে পুরীর জগন্নাথদেব মন্দির। সেই সমস্ত ছবিও তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এক কথায় বলতে গেলে স্বামী-সন্তান-সংসার সবমিলিয়ে বেশ ভালোই রয়েছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.