Subhasree: ছেলে ইউভান (Yuvaan) এবং মেয়ে ইয়ালিনী (Yalini) তার জীবনের সূর্যকিরণ! তেমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। তাদের সেই মিষ্টি ছবিগুলো দেখে সকলেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। প্রত্যেকে লিখেছেন তাদের আগামী জীবন অনেক অনেক সুন্দর এবং আলোকিত হয়ে উঠুক।
হয়তো অনেকেই জানেন প্রথম থেকেই মাতৃত্ব নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল এই অভিনেত্রীর। তিনি বরাবর এটাই জানিয়েছিলেন যতই তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে যান না কেন তিনি মা হতে চান। যেখানে অভিনেত্রীরা তাদের গ্ল্যামার ধরে রাখার জন্য সন্তান জন্ম দেওয়ার বিপক্ষে সেখানে এই অভিনেত্রী ছিলেন বিপরীত।
পরিকল্পনা মতো বিয়ের কিছু সময় পরই পুত্র সন্তান ইউভানের জন্ম দেন তিনি এবং তখনই পরিকল্পনা করেছিলেন ছেলের যখন তিন বছর বয়স হবে তাকে খেলার সঙ্গী হিসেবে বোন বা ভাই এনে দেবেন। সেই মতো জন্ম হয় কন্যা ইয়ালিনীর। এই দু’জনকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর।
যতই তার কাজের চাপ থাকুক না কেন সন্তানদের সময় দিতে ভোলেন না তিনি। মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান তারা। এছাড়া বাড়িতেও ভরপুর সময় উপভোগ করেন। এদিন বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজেদের। যেখানে ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে। একইসাথে সেখানে ধরা দিয়েছেন শুভশ্রীও।
নেপথ্যে বেজে চলেছে একটি জনপ্রিয় গান যার আক্ষরিক অর্থ হলো, ‘তুমি আমার জীবনের সূর্যকিরণ’। সাথে ক্যাপশনে অভিনেত্রী লিখে দিয়েছেন, ‘তোমরা দু’জনেই’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ছেলেমেয়েই হলো তার জীবনের সূর্যকিরণ। যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.