বলি পাড়ার জনপ্রিয় দম্পতি রনবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে আসতে চলেছে নতুন সদস্য। বর্তমানে অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। তবে সেই অবস্থায় যদিও ঘরে বসে নেই তিনি৷ বরং এদিক ওদিক ছোটাছুটি করছেন আগের মতই। মঙ্গলবারের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেই ভিডিওটিতে দীপিকাকে দেখা গিয়েছে। তবে শুধু দীপিকা নয়, তার গোটা পরিবারকে হাজির হতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ও স্বামী রনবীর সিং-এর সঙ্গে ডিনার ডেট সারলেন তিনি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তারা ডিনার সারেন।
সেখানে দীপিকা পাড়ুকোন ছাড়াও রনবীর সিং, দীপিকার মা ও বোনকে দেখা গিয়েছে। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি লক্ষ্য সেনকে ব্যাডমিন্টন খেলায় সিদ্ধহস্ত করিয়েছেন। আর সেই রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের সামনে পড়েন দীপিকা। এদিন কালো পোশাকে নিজেকে ধরা দিয়েছেন দীপিকা।
রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের সকলে দীপিকাকে শুভেচ্ছা জানান। দীপিকার পরনে এদিন ছিল কালো রঙের মিডি পোশাক ও কালো রঙের একটি ব্লেজার৷ অন্তঃসত্ত্বা অবস্থায় এই পোশাক যে যথেষ্ট আরামদায়ক তা নিশ্চিত। এর পাশাপাশি দীপিকাকে সাদা স্নিকার্স, ঘড়ি, আংটি, সোনার হুপস, কালো রঙের একটি কাঁধ ব্যাগ নিয়েছিলেন। খোলা চুলে হালকা মেকআপে দীপিকার গ্ল্যামার যেনো ফুটে বেরোচ্ছে।
গোটা সাজের সঙ্গে তার বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে৷ আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও বেবি বাম্প নিয়েও ট্রোলের মুখে পড়েছিলেন দীপিকা। অনেকেই তার ওজন না বাড়া ও বেবি বাম্প দেখা না যাওয়ায় ট্রোল করেছিলেন। দীপিকাকে শেষ দেখা গিয়েছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’ ছবিতে। তবে শুধু দীপিকা নয়, এই ছবিতে দেখা গিয়েছে দক্ষিনী ছবির জনপ্রিয় অভিনেতা প্রভাস, অভিনেতা অমিতাভ বচ্চন সহ একাধিক তারকাকে। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.