সিনেমা জগতে অভিনয় করলেও বর্তমানে তাকে বিশেষ দেখা যায় না। বরং স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি৷ তবে তার কিছু মন্তব্য মাঝেমধ্যে নানান হাসির খোরাক তৈরি করে। তিনি হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এর আগেও তার করা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবারও তাকে নিয়ে তৈরি হলো বিতর্ক।
এর আগে তিনি নিজের উচ্চারণের জন্য সমালোচিত হয়েছেন। অনেকে বলছেন অভিনেত্রী মাঝেমধ্যে একটু কঠিন ব্যবহার করে ফেলেন। আর তারফলে সমালোচনার মধ্যে পড়তে হয় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। আর তা থেকেই যত আলোচনার সূত্রপাত। তার ভিডিও নিয়ে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে ভক্তমহলে।
সম্প্রতি অভিনেত্রী যে ভিডিও পোস্ট করেছেন তাতে তাকে দেখা গিয়েছে নিজের নানান বিষয়ে সকলের সঙ্গে ভাগ করে নিতে। কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, তার প্রিয় ব্র্যান্ড কোন মেকাপের এরকম একাধিক বিষয় সেই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। আর এরপর থেকেই শুরু হয় আলোচনা। এরপর থেকে নায়িকার একটি পুরোনো ভিডিও নিয়ে কথায় শুরু হয়েছে।
এর আগে অভিনেত্রীর পোস্ট করা এমন একটি ভিডিও নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। অনেকেই দাবি করেন ভিডিওতে অভিনেত্রীর উচ্চারণ নকল। এর ফলে কয়েকটি শব্দ নকল উচ্চারণের শোনা গিয়েছিল তার। আর তারপর ওই ভিডিওটর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যে ভরে যায়। কেউ কেউ অভিনেত্রীকে তার এই কাণ্ডের জন্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তুলনা করেন।
তবে এই বিতর্ক নিয়ে কোনো জবাব দেননি অভিনেত্রী। নকল উচ্চারণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য বিড়ম্বনায় পড়তে দেখা গিয়েছে অভিনেত্রী সোনম কাপুরকে। তবে সেসব নিয়ে কখনও তাকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি৷
আরও পড়ুন,
*Chanakya Niti: অল্প সময়ে চরম সাফল হবেন এই অভ্যাসে

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.