ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সুমিত আন্তিল (Sumit Antil) জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো – F64-এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সুমিত আন্তিল(Sumit Antil) এবং পুষ্পেন্দ্র সিং যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন।

৭৩.২৯ মিটার থ্রো করে এশিয়ান প্যারা গেমসের (Asian Para Games) রেকর্ড ভেঙে দিয়েছেন সুমিত আন্তিল (Sumit Antil)। প্যারিসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ‘৭০.৮৩’ মিটার ছুড়ে সুমিত (Sumit Antil) নিজেই গড়েছিলেন বিশ্বরেকর্ড। এবার আরও ‘৩’ মিটার বেশি ছুড়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে গড়লেন নতুন রেকর্ড।
এশিয়ান প্যারা গেমস(Asian Para Games) এ বার দারুণভাবে শুরু করেছিল ভারত। প্রথম দিনেই ১৭টি পদক- ৬টি স্বর্ণ, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এশিয়ান প্যারা গেমসে সবচেয়ে বেশি পদক জেতার তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে। ভক্তরা আশা করছেন, এই মরশুমে ভারতের মোট ৩০৩ জন ক্রীড়াবিদ এশিয়ান প্যারা গেমসে অংশ নিয়েছেন। এবারে মনে করা হচ্ছে যে এশিয়ান প্যারা গেমসে ভারত পদকের সেঞ্চুরি করবে।
এ বার ভারত এশিয়ান প্যারা গেমসে(Asian Para Games) ক্রীড়াবিদ ১৯১ জন পুরুষ এবং ১১২ জন মহিলা মোট ৩০৩ জনের একটি দল পাঠিয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল। ২০১৮ এশিয়ান প্যারা গেমসে ভারত ১৯০ জন ক্রীড়াবিদদের একটি দল পাঠিয়েছিল ফলাফল মোট ৭২টি পদক জিতেছিল। যার মধ্যে ১৫টি সোনা ছিল।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.