শাশুড়ি মা বিনা অনুমতিতে তার মেকআপ ব্যবহার করেছিলেন এরপরই তুমুল ঝগড়া হয় তাদের মধ্যে, এমনকি শেষমেষ ডিভোর্সের আবেদন করলেন বৌমা! সম্প্রতি এমনই অদ্ভুত ঘটনার কথা উঠে এসেছে। বিবাহবিচ্ছেদের আমরা অনেক কারণই দেখেছি, তবে এই ঘটনা বিরল।
উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা ওই মহিলা অভিযোগ করেন
তার শাশুড়ি বিনা অনুমতিতে তার মেকআপ ব্যবহার করেছিলেন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত, এমনকি তার স্বামী নাকি তাকে এবং তার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। অবশেষে তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।
আরও পড়ুন,
*‘করুণার সিন্ধু তুমি, উজ্জ্বল জগতে’… বিদেশে কপর্দকহীন ‘বন্ধু’ মাইকেলের পাশে দাঁড়ান বিদ্যাসাগর
*আচমকা মঞ্চে লুটিয়ে পড়লেন বর্ষীয়ান কবি, হৃদরোগে মৃত্যু, দেখুন সেই ভিডিও
মূলত দুই বোনকে বিয়ে করেছিলেন এক বাড়ির দুই ভাই। আট মাসের দাম্পত্য জীবন তাদের। এতোদিন সব ঠিকঠাক চললেও হঠাৎ করে এক বোন জানতে পারেন তার শাশুড়ি অনুমতি ছাড়াই তার মেকআপ ব্যবহার করেছেন। এরপর তিনি প্রশ্ন তোলেন কেন বিনা অনুমতিতে তার মেকআপ ব্যবহার করলেন শাশুড়ি?
তার অভিযোগ তিনি যখন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য মেকআপ ব্যবহার করতে যান, তখন দেখেন কোনোকিছুই আর অবশিষ্ট নেই। ফলস্বরূপ তিনি শাশুড়ির সাথে তুমুল ঝগড়া শুরু করেন। পাশাপাশি তিনি এও জানান তার শাশুড়ি বাড়ির মধ্যেই মেকআপ করেন এবং নানান ধরনের জামাকাপড় ব্যবহার করেন।
তবে সম্পূর্ণ ঘটনা তার স্বামীর কাছে জানাতে তিনি উল্টে তার উপরই রাগারাগি শুরু করেন। মায়ের সাথে কেন ঝগড়া করলেন সেই নিয়ে প্রশ্ন তোলেন তার স্বামী। আর ওই মহিলা জানিয়েছেন তার স্বামী কেবল মায়ের কথা শুনেই চলেন। শুধু তাই নয় স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন,
*১০০ বছর পার, ফের তৃতীয় বারের জন্য বিয়ে সারলেন এক প্রৌঢ়
*এলোমেলো চুল, একমুখ দাড়ি নিয়ে মলিন কাপড়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন দেব, দেখুন সেই ভিডিও

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.